চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরাঞ্চলকে ‘দুর্গত’ অঞ্চল ঘোষণায় গড়িমসি করছে সরকার: সুজন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:12 অপরাহ্ন 26, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

সরকার বাস্তবতা বিবেচনা না করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে ‘দুর্গত’ অঞ্চল ঘোষণায় গড়িমসি করছে, অভিযোগ করে দ্রুত সুনামগঞ্জসহ-নেত্রকোণা, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলণে সংগঠনটি এ দাবি করেছে।

সেই সঙ্গে সরকারের পাশাপাশি বিএনপিকেও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা বলছে: ইউরেনিয়ামের ধুয়া তুলে ভারতে বিদ্বেষ না ছড়িয়ে আপনারাও দুর্গত মানুষের পাশে দাঁড়ান। এরপাশাপাশি, হাওরের পানিতে ইউরেনিয়াম এবং কয়লা সংক্রান্ত সরকার যে পর্যবেক্ষণ দিয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে সুজন।

সংবাদ সম্মেলনে পরিবেশ কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন: এবারই প্রথম সরকার দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বাঁধ নির্মানে অর্থ লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন। তবে সরকার দুর্গত অঞ্চল ঘোষণায় গড়িমসি করছে। এবারের অকাল বন্যায় বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে। যেমন, ইউরেনিয়াম। আমরা দাবি করছি, দ্রুত যেনো ইউরেনিয়াম বিষয়ক সরকারের পর্যবেক্ষণ জনসম্মুখে আনা হয়।

বাঁধ নির্মাণে অর্থ লোপাটের বিরুদ্ধে আওয়াজ তোলায় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রসংশা করেন তিনি। তবে সংসদ সদস্যের বাড়িতে ঠিকাদারদের লোকজনের হামলা যে অভিযোগ ওঠেছে তার প্রত্যাখ্যান করে তিনি বলেন: ঠিকাদারের লোকজন কিভাবে একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করতে পারেন! পরবর্তী ঘটনা এবং মামলায় এটা স্পষ্ট যে, ঠিকাদারের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন: অর্থ আত্মস্মাতের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। আমরা কেনো যেনো বুঝতে পারছিনা কতো বড় ঘটনা ঘটে গেছে। প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকার প্রশ্ন এখানে জড়িত। অকাল বন্যা এবং ফসল হারানোর প্রভাব মানুষের মধ্যে এরই মধ্যে পড়তে শুরু করেছে। হাওর অঞ্চলের মানুষ এখন শহরমুখি। কিন্তু, তাদের দেখা-শুনার দায়িত্ব যাদের তারা ১৮ এপ্রিল থেকে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন। তবে, এসবের জন্য কারও পদত্যাগ কিংবা অপসারন নয় দুর্গত মানুষদের জন্য আরও বেশি কাজের প্রত্যাশা করেন তিনি।

Tags: সুনামগঞ্জ-হাওরহাওর
Previous Post

আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

Next Post

আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করা হবে কর্ম-বিবেচনায়: অর্থমন্ত্রী

Next Post

আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করা হবে কর্ম-বিবেচনায়: অর্থমন্ত্রী

তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের পাশে জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT