চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইতিতে পথসঙ্গীত উৎসবে বাস ঢুকে গিয়ে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 13, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

হাইতির গোনাইভস শহরে একটি বাস জনতার ভীড়ে ঢুকে গিয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু সংখ্যক মানুষ।

রাস্তার মাঝে পথসঙ্গীত উৎসব চলাকালে জনতার ভীড়ে দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ে। এতে বাসচাপায় হতাহতের ঘটনা ঘটে।

কয়েকটি ফরাসি গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বাসটি প্রথমে দু’জন পথচারীকে ধাক্কা দিলে তাদের একজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে কাছাকাছি আরেক রাস্তায় চলতে থাকা সঙ্গীত উৎসবে উপস্থিত সঙ্গীতশিল্পীদের ব্যান্ড এবং শ্রোতাদের ভীড়ের ওপর গাড়ি চালিয়ে দেয়। তখনই ব্যাপক হতাহতের ঘটনাটি ঘটে।

বাসচালককে পালানোর চেষ্টা করতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জনগণ বিশৃঙ্খল হয়ে পড়ে। সেখান থেকে পালিয়ে বাঁচতে গিয়েও অনেকে হতাহত হয়। এএফপি জানিয়েছে, বিক্ষুব্ধ জনতা বাসটিতে পরে আগুন লাগানোর চেষ্টা করে।

আর্টিবোনিটে অঞ্চলের নাগরিক নিরাপত্তা সমন্বয়ক ফস্টিন জোসেফ বিবিসিকে বলেন, ঘটনাস্থলে উপস্থিত যারা দুর্ঘটনার শিকার হয়নি, তারা যাত্রীসহই বাসটিতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। বাস, যাত্রী এবং চালককে তখন উদ্ধার করে নিজস্ব হেফাজতে নিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।

Previous Post

নারী ভক্তকে অপমান!

Next Post

‘একদিন নাম্বার ওয়ানের মত খেলবে বাংলাদেশ’

Next Post

‘একদিন নাম্বার ওয়ানের মত খেলবে বাংলাদেশ’

‘ভুবনমাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা

চট্টগ্রামের পর সিলেটে ‘ভুবনমাঝি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT