চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের প্রশ্ন থেকে শিক্ষা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:02 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2021
in সম্পাদকীয়
A A
পরীমনি ও দীপুসহ অন্যান্যদের রিমান্ডে নেওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক আইনের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন তিনি। আর তার মুক্তির দিনেই পরীমনিকে রিমান্ডে নেয়া বিষয়ে ‘ক্ষমতার অপব্যবহার’ নিয়ে প্রশ্ন রেখেছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, ‘রিমান্ডের উপাদান ছাড়া তদন্ত কর্মকর্তা প্রার্থনা দিল, আপনি (ম্যাজিস্ট্রেট) মঞ্জুর করে দিলেন। এগুলো কোনো সভ্য সমাজে হতে পারে না। রিমান্ড অতি ব্যতিক্রমী বিষয়।’ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন। পরীমনির জামিন আবেদন নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল সংক্রান্ত রুল শুনানিতে আদালত এসব কথা বলেন।

এর আগে পরীমনিকে গ্রেপ্তারের পরে তার নামে মামলা ও দফায় দফায় রিমান্ড বিষয়টি দেশজুড়ে আলোচিত হয়েছে। বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনো প্রশ্ন না করা হলেও কোন অপরাধে রিমান্ড আর কোন মামলায় জামিন, এসব নিয়ে নানা দ্বিধাদ্বন্দে পড়তে দেখা গেছে অনেককে। এই অবস্থায় হাইকোর্টের প্রশ্ন বিষয়টিকে আবারও আলোচনার টেবিলে নিয়ে এসেছে।

সমাজ ও রাষ্ট্রে যখন কোনো সঙ্কট দেখা দেয় তখন অনেকসময় আদালতের সঠিক ও কার্যকর নির্দেশনায় তা দূর হয়। ন্যায়বিচার নিশ্চিত হওয়া ও বিচারের জন্য এসে যেন দীর্ঘসূত্রতার শিকার না হয়, সেদিকে নিম্ন আদালতসহ দেশের সর্বস্তরের আদালতের নজর আছে বলে আমাদের বিশ্বাস। পরীমনির মামলার আইনগত ভিত্তিতে রিমান্ডের বিষয়টি কতোটা যৌক্তিক ছিল কি ছিল না, তা হয়তো আইন-আদালত সংশ্লিষ্টরা ভাল বলতে পারবেন। তবে এ ধরনের ঘটনার সাথে তুলনা করলে সাধারণ জনগণের সঠিক আইনী অধিকার পাওয়া বিষয়ে কিছুটা শঙ্কা জাগে।

ন্যায়বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার, আর মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা-মোকদ্দমার যুক্তিতর্ক সম্পন্ন করাসহ যৌক্তিক প্রেক্ষাপটে রিমান্ডের মতো পর্যায় ব্যবহারের মনোযোগী হতে হাইকোর্টের প্রশ্ন ও দৃষ্টিভঙ্গী থেকে শিক্ষা নেয়া যেতে পারে বলে আমরা মনে করি। তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ আরও জোরালো এবং কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস।

Tags: পরীমনিপরীমনি আটকপরীমনি কারাগারে
Previous Post

অপূর্ব’র প্রাক্তন স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে শোরগোল

Next Post

ওসি প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Next Post
অভিযুক্ত ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসি প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT