চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাঁস, মুরগী লালন-পালন করে বাজানের পড়ালেখার টাকা দিতাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 24, জুলাই 2017
in বাংলাদেশ
A A

‘হাঁস, মুরগী অার ছাগল লালন-পালন করে আমার বাজান সিদ্দিকুরের লেখাপড়ার খরচ দিতাম, সেই ছিল আমরা সব চাওয়া-পাওয়ার ভরসা। কিন্তু এখন আমার চাওয়া-পাওয়ার অার কিছু নেই। শুধু একটাই চাওয়া আমার ছেলেটার চোখ দুটো যেন ভালো হয়।’

এভাবেই বিলাপ করে চ্যানেল আই অনলাইনের কাছে কথাগুলো বলছিলেন পুলিশের টিয়ার শেলের আঘাতে চোখ হারাতে বসা তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের মা ছোলেমা খাতুন।

রোববার বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বারান্দায় আলাপকালে তিনি জানান, বাল্যকালে বাবা হারানো পর হাঁস-মুরগী লালন পালন করে, বাসা বাড়িতে কাজ করে লেখাপড়া করিয়েছেন, বড় ছেলে মেট্রিক পাশ করে রড মিস্ত্রির কাজ শুরু করে, সংসারের খরচের টাকা খরচের আগে সিদ্দিকের লেখাপড়ার টাকা দিতাম আমরা, অথচ আজ আমাগো সিদ্দিকের এই অবস্থা।

“কতো কষ্ট করছি ওর জন্য আমরা, ও কইছিল আর মাত্র দুইটা বছর। তারপর আর কষ্ট হবে না, আমি বিসিএস দিবো, সরকারী চাকরি করব, আর এখন সিদ্দিকুর অন্ধ হয়ে যাচ্ছে, এ আমার কল্পনার বাইরে।”

নিজের ছোট ভাইয়ের এমন অবস্থায় পুরো ভেঙ্গে পড়েছেন বড় ভাই নায়েব আলী। কাঁদো কাঁদো স্বরে তিনি বলেন, আমার দুইটা চোখ নিয়া যাইতো, আমার শিক্ষিত ছোট ভাইয়ের চোখ কেন নিয়া গেলো। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে সিদ্দিকের ভাইয়ের দাবী উন্নত চিকিৎসার মাধ্যমে যেন তার ভাই চোখ ফিরে পায়।

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের বাড়ি ময়মনসিংহের তারাকান্দি উপজেলার ডাকিরকান্দা গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সে। বাবা হারিয়েছেন শিশু বয়সে।

২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেয়।

একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ওই দিন পুলিশের টিয়ার শেলে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।

চিকিৎসকরা বলছেন, সিদ্দিকুরের চোখে দৃষ্টিশক্তি ফেরা প্রায় অসম্ভব।

Tags: শাহবাগে পুলিশের নির্যাতনসিদ্দিকুর
Previous Post

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, নিহত ২

Next Post

মরিনহোর কাছে জিদানের হার

Next Post
মরিনহো

মরিনহোর কাছে জিদানের হার

ডিপলো ও শাহরুখ খান

ডিপলোর মিউজিক ভিডিওতে শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT