চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হল রিপোর্ট ভালো, তবে দর্শক বলছে পুরনো গল্প’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 13, মার্চ 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন দর্শক চ্যানেল আই অনলাইনের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু আলোচনা সমালোচনার পর শুক্রবার (১২ মার্চ) মুক্তি পেয়েছে প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবি ‘তুমি আছো তুমি নেই’। প্রথম দিনে ছবিটি দর্শক পেয়েছে আশাব্যঞ্জক। তবে সিনেমা হল থেকে বেরিয়ে দর্শক ছবিটিকে বলছেন ‘পুরনো গল্পের ছবি’।

এমনটাই জানালেন খোদ ‘তুমি আছো তুমি নেই’ এর প্রযোজক সিমি ইসলাম কলি। শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে ছবি মুক্তির প্রথম দিনের হালচাল জানিয়ে এই প্রযোজক আরো বলেন, প্রতিটি সিনেমা হলের প্রতিনিধি আমাকে ভালো রিপোর্টের কথাই জানিয়েছেন। এই ছবি নিয়ে যতো সমালোচনা হয়েছে, ততোট খারাপ এই ছবি নয়। তবে ছবিটিকে দর্শক পুরনো গল্পের বলে মন্তব্য করছেন। তবে দর্শকের কাছ থেকে কোনো বাজে মন্তব্য পাইনি।

মুক্তির দিনে রাজধানীর চিত্রামহলে গিয়েছিলেন সিমি। সেই সময়ের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, মুক্তির দিনে শুধু চিত্রামহলেই গিয়েছি। অনেক দর্শককে দেখতে পেয়েছি। বলা যায় হাউজফুলেই ছিলো। বিষয়টি ফোন করে আমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকেও জানিয়েছি। প্রথম দিনের রিপোর্টে আমরা খুশি।

ছবির প্রমোশনে কলাকুশলী কাউকেই পাচ্ছেন না বলেও এসময় আক্ষেপ করেন এই প্রযোজক। ছবির নায়িকা দীঘির একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরী হওয়ায় প্রচারণায় তাকে তো পাচ্ছেনই না, এমনকি এই ছবির প্রচারণায় নেই চিত্রনায়ক আসিফ ইমরোজও।

তারকাদের অসহযোগিতার মধ্যেও একাই সিনেমা হল দর্শনে ছুটছেন এই প্রযোজক। জানান, দীঘির সাথেতো যোগাযোগই নেই। আর এই ছবির নায়ককেও পাইনি। গতকাল দুপুরে নায়ককে মেসেজে বলেছি, আমাকে কি দুই তিন দিন সময় দিবেন, হলগুলো যেতাম! তিনি আমাকে কোনো উত্তর দেননি। পরে জানলাম তিনি নাকি বিকেলে শ্যামলী সিনেমা হলে ছবিটি দেখেছেন।

সিমি জানান, ঢাকা ও ঢাকার বাইরে থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছেন। শনিবার তিনি যাবেন রাজধানীর ‘নিউ গুলশান’ সিনেমা হলে।

দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুমি আছো তুমি নেই’। ছবিতে দীঘি ও আসিফ ইমরোজ ছাড়াও অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি।

Tags: অমিত হাসানআসিফ ইমরোজগল্পচিত্রামহলতুমি আছো তুমি নেইদীঘিদেলোয়ার জাহান ঝন্টুপ্রার্থনা ফারদিন দীঘিলিড বিনোদনশবনম পারভীনশুক্রবারসিনেমাসুব্রত চক্রবর্তী
Previous Post

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচের আশায় বাংলাদেশ

Next Post

শ্রীলঙ্কায় ভেট্টরিকে পাচ্ছে না বাংলাদেশ

Next Post
Cricketer in blue jersey practicing batting on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় ভেট্টরিকে পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত হাজারের বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT