চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল অব ফেম এ মুরালি

রেজাউল করিম by রেজাউল করিম
2:11 অপরাহ্ন 27, জুলাই 2016
in স্পোর্টস
A A

শ্রীলঙ্কার স্পিন সম্রাট মুথাইয়া মুরালিধরনসহ চারজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফ্মে এ জায়গা পেয়েছেন। এর মধ্যে একজন নারী ক্রিকেটারও রযেছেন।

বুধবার ওই চারজনের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নির্বাাচিত চারজনকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

তালিকায় মুরালি ছাড়া রয়েছেন ১৯ শতকে ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়া ইংল্যান্ডের জর্জ লোম্যান, অস্ট্রেলিয়ান গ্রেট ডন ব্র্যাডম্যানের সতীর্থ আর্থার মরিচ ও দুইবার বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক কারেন রোল্টন। এর মধ্যে লোম্যান ও মরিচ বেঁচে নেই।

মিডিয়া সদস্যদের ভোটে এই চারজন হল অব ফ্মে এ জায়গা পেয়েছেন। এর মধ্যে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন মুরালি।

এই চারজনকেই সম্মান সূচক স্মারক হিসেবে ক্যাপ দেওয়া হবে। মুরালি ও রোলটন নিজে উপস্থিত থেকে স্মারক গ্রহণ করলেও লোম্যান এবং মরিচের হয়ে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন তার পরিবারের সদস্যরা।

২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মুরালি। টেস্টে সর্বাধিক ৮০০ উইকেটের মালিক তিনি। ওয়ানডেতেও ৫৩৪ উইকেট নিয়ে সবার উপরে এই ঘূর্ণি জাদুকর।

টি-২০তে উইকেট পেয়েছেন ১৩টি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ২২বার এবং পাঁচ উইকেট নিয়েছেন ৬৭বার। ১৯৯৩ সালে অভিষেকের পর লঙ্কান দলের জার্সি গায়ে জিতেছেন ১৯৯৬ বিশ্বকাপ ও ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

উনিশের দশকে সুইং বোলাদের অন্যতম ছিলেন লোম্যান। ২৭তম ইংলিশ ক্রিকেটার হিসেবে হল অব ফ্রেমে জায়গা পেলেন তিনি।ওই সময়ে মাত্র ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। কিন্তু শারিরিক অসুস্থতার কারণে ক্যারিয়ার লম্বা হয়নি তার। ১৮৮৬-৯৬ পর্যন্ত ১৮ টেস্টে ১১২ উইকেট শিকার করেন এই পেসার। ১৯০১ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই প্রতিভাবান ক্রিকেটার।

১৯৪৬-৫৫ পর্যন্ত ৪৬টি টেস্ট খেলেন মরিচ। সমান ১২টি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২২তম অস্ট্রেলিয়ান হিসেবে হল অব ফ্রেমে নাম লেখালেন মরিচ। ২০১৫ সালের আগস্টে মারা যান এই অসি ক্রিকেটার।

কারেন রোল্টন মাত্র ষষ্ঠ নারী এবং তৃতীয় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার হিসেবে হল অব ফ্মে এ জায়গা পেয়েছেন। ২০০৫ বিশ্বকাপ ফাইনালে অসাধারণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন তিনি।

১৯৯৭ সালে অভিষেক পর  ১৪টি টেস্ট এবং ১৪১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রোল্টন। টেস্টে এক হাজার দুই রানের বিপরীতে ওয়ানডেতে করেছেন ৪ হাজার ৮শ ১৪ রান। টেস্টে দুটি এবং ওয়ানডেতে আটটি শতরান করেছেন রোল্টন।

জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৭ ও ২০০৫ বিশ্বকাপ জেতেন এই অলরাউন্ডার।

Tags: আইসিসিআইসিসি হল অব ফেম
Previous Post

হল অব ফেম এ মুরালি

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদেরকে নির্দেশ

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদেরকে নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদেরকে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT