চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলো না নাসিরের ৩০০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন মাঠে ক্রিকেট ব্যাট ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭০ রান নিয়ে শুরু করা নাসির হোসেন চতুর্থ দিনও খেলছিলেন দেশেশুনে। ডট বল দেয়ার ফাঁকে ফাঁকে মারছিলেন বাউন্ডারি। চার বাউন্ডারিতে সহজেই পৌঁছে গেলেন নাইনটিজে। ট্রিপল সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় গোটা টিম ম্যানেজম্যান্ট। এমন সময়ে কী ভুলটাই না করে বসলেন। প্রথম বিভাগ থেকে উঠে আসা ‘অখ্যাত’ লিংকনের বলে ফজলে রাব্বির হাতে তুলে দিলেন ক্যাচ! রংপুরের ক্রিকেটার নাসিরকে থামতে হল ২৯৫ রানে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করল বরিশাল।

মাত্র ৫ রানের জন্য দেশের ক্রিকেট ইতিহাসে নাম লেখাতে পারলেন না নাসির। তীরে এসে তরী না ডুবলে নাসির হতেন ১৯ বছর ধরে বাংলাদেশে চলা প্রথম শ্রেনির ক্রিকেটে  ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান।

জাতীয় ক্রিকেট লিগ চালু হয় ১৯৯৯-২০০০ মৌসুমে।  এই ১৮ বছরে ট্রিপল সেঞ্চুরি হয়েছে মাত্র একটি। ২০০৮ সালে সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে রকিবুল হাসান করেছিলেন ৩১৩।  তার রেকর্ডটি অধরাই থাকল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নাসির।  ১০১ রান নিয়ে শুরু করে তৃতীয় দিন শেষ করেন ২৭০ রানে অপরাজিত থেকে।  চতুর্থ ও শেষ দিনের সকালে ৪৩ বল মোকাবেলা করে যোগ করেন ২৫ রান।

২৯৫ রানের ইনিংস সাজাতে নাসির মেরেছেন ৩২টি চার ও তিনটি ছক্কা। ৫১০ বল মোকাবেলা করেছেন ৬০৩ মিনিট উইকেটে কাটিয়ে।

তৃতীয় দিন আরিফুল হক আউট হন ১৬২ রানের ইনিংস খেলে।  নাসির ও আরিফুলের অসাধারণ ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৬১৪ রান তুলে ইনিংস ঘোষণা করে রংপুর।

প্রথম ইনিংসে ৩৩৫ রান করেছিল বরিশাল। ২৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে তারা।

Tags: নাসির হোসেন
Previous Post

বেশি দামের আশায় শরীয়তপুরে আগাম পেঁয়াজ তোলা শুরু

Next Post

দেশে শুরু হলো বেশি উৎপাদনের ‘ইনডোর ফিশ ফার্মিং’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে শুরু হলো বেশি উৎপাদনের ‘ইনডোর ফিশ ফার্মিং’

অন্তর জ্বালা

‘অন্তর জ্বালা মানুষকে হলমুখী করেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT