চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হলের খাবার হলো ছবি, সেটাই যদি না থাকে তাহলে হল চলবে কীভাবে?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2019
in বিনোদন
A A

কথায় বলে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সিনেমা ব্যবসায়ীদের ভাষায়, সকাল দেখা হয়ে গেছে। তারা মনে করছেন, বছরটা যেন সকালের মতো না হয়!

২০১৯ সালের প্রথম মাস ‘খুব খারাপ’ গেল। হতাশা আর সংশয় প্রকাশ করে চলচ্চিত্রে বিনিয়োগকারী ও সিনেমা হলের মালিকরা বলছেন, বছরের প্রথমেই সিনেমার ব্যবসায় ধস লেগেছে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। লোকসান গুনতে গুনতে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

গত কয়েক বছর সিনেমার জন্য মোটেও ভালো যায়নি। গত বছর টেনেটুনে ৪০ টির মতো ছবি মুক্তি পেয়েছিল। যা চাহিদার তুলনায় একেবারেই কম। এরমধ্যে ৪-৫টি ছবি লগ্নিকৃত টাকা ওঠে! অনেক আশার বাতি জ্বালিয়ে চলতি বছর শুরু হলেও জানুয়ারিতে মুক্তি পেয়েছে মাত্র একটি দেশের ছবি (আই অ্যাম দ্য রাজ) ও একটি আমদানির করা কলকাতার ছবি (বিসর্জন)। মানহীন ছবি ‘আই অ্যাম দ্য রাজ’ গ্রহণ করেনি দর্শক, বরং বিরক্ত হয়েছেন। অন্যদিকে, কলকাতার ছবি ‘বিসর্জন’ সিনেপ্লেক্সের দর্শক বাদে বাইরের হলগুলোতে মোটেও ভালো চলেনি।

চলচ্চিত্র প্রদর্শন সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ একথা বলেন। রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নওশাদ বলেন, সিনেমার জন্য এ মাসটা ‘খুবই খারাপ’ অবস্থা পার করছে। কেউ যদি হল বন্ধ করে দেয় তবে অবাক হওয়ার কিছু নেই। প্রদর্শক সমিতির চাহিদা অনুযায়ী প্রতিমাসে কমপক্ষে ‘দুটি’ করে ছবি মুক্তি পাওয়া উচিত, ওই ছবি দুটো অবশ্যই মানসম্মত হতে হবে। সময় উপযোগী হতে হবে। কিন্তু ‘আই অ্যাম দ্য রাজ’ নামে যে ছবিটা মুক্তি পেয়েছে সেটা কোনো জাতের ছবিই না। আমি নিজেই এটা নিয়ে বিরক্ত। এগুলো কে দেখবে?

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সভাপতি ও ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ বলেন, বিপিএল খেলা চলছে, বাণিজ্য মেলা চলছে; সবকিছু মিলিয়ে সিনেমা হল একেবারেই ফাঁকা। আমাদের অবস্থা খুব শোচনীয়। এই অবস্থায় আর কতদূর যেতে পারবো তার কোনো ঠিক নেই। কিছু মানুষ ছবি বানানো বাদ দিয়ে হলের পরিবেশ ভালো না বলে চিল্লাচিল্লি করেন। কিন্তু তাদের বোঝা উচিত ছবি ভালো হলে দর্শক হলে আসে। ভাইজান এলো রে, দেবী, পোড়ামন ২, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, শিকারী দেখতে দর্শক হলে এসেছিল। সেসময় কি হলের পরিবেশন ভালো ছিল? তারপরও তো দর্শক এসেছিল ছবি দেখতে।

তিনি বলেন, ”এ বছর অনেক সিনেমা বন্ধ হয়ে যাবে। আমার কাছে অনেক জায়গা থেকে কল আসছে। দেশের বড় বড় হলের মালিকরা বলছেন, তারা হল বন্ধ করে দেবেন। ভালো ছবি যদি না আসে, আমি নিজেও মধুমিতা হল বন্ধ করে দেব। শুধু শুধু কেন লোকসান গুনবো? অনেক উৎসব তো দেখলাম কাজ হলো না। হলের খাবার হলো ছবি। ছবিই যদি না থাকে তাহলে হল চলবে কীভাবে? বাধ্য হয়ে আমি এ সপ্তাহে সালমান শাহ’র পুরাতন ছবি চালাচ্ছি।” 

চ্যানেল আই অনলাইনকে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ”গত সপ্তাহে পুরাতন ছবি ‘পোড়ামন ২’ চালিয়েছিলেন। ৫০ হাজার টাকাও পায়নি। মধুমিতায় যদি আড়াই লাখ টাকা না ওঠে ছবি সেটা লস প্রজেক্ট! শুধু আমি না, পুরো দেশের হল মালিকরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম হলেই শাকিব খানের পুরাতন ছবি চলছে। আমাদের দিকটা কেউ ভাবছে না। কর্মচারীদের ঠিকমতো বেতন দিতে পারছি না। ভালো ভালো ছবিও নির্মিত হচ্ছে না। হল চালু রাখতে আমদানি করে ছবি আনতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। সংকট থাকলে পেয়াজ, চিনিসহ নানান জিনিস আমদানি করা হয়। আমাদের তো ছবি সংকট। তাহলে আমাদের ছবি আমদানি করতে বাধা দেওয়া হচ্ছে কেন? যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কি হল বন্ধ করে দিতে চায়?”  

আগামী ২৫ জানুয়ারি ‘প্রেম আমার ২’ মুক্তির কথা শোনা গেলেও এখনো সেটি অনিশ্চিত। অন্যদিকে, ফেব্রুয়ারি মাস উপলক্ষে ইতোমধ্যে মুক্তি মিছিলে রয়েছে একাধিক ছবি। খোঁজ নিয়ে জানা গেছে, ফেব্রুয়ারির ১ তারিখে ‘কারণ তোমায় ভালোবাসি’, পরের সপ্তাহে (৮ ফেব্রুয়ারি) ‘ফাগুন হাওয়ায়’ ও ‘দাগ হৃদয়ে’ নামে দুই ছবি মুক্তি পাবে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ তারিখ মুক্তি পাবে আলোচিত ছবি ‘শাহেনশাহ’। ওই তারিখে মুক্তি না হলে ২২ ফেব্রুয়ারি নিশ্চিত মুক্তি পাবে। এছাড়া আগামী মাসে আরো মুক্তির অপেক্ষায় আছে ‘রাত্রির যাত্রী’, ‘অন্ধকার জগৎ’, ‘যদি একদিন’। এসব ছবিগুলোর মুক্তি অনেকাংশে নির্ভর করছে শাকিব খানের ‘শাহনেশাহ’ মুক্তির উপর।

Tags: ইফতেখার উদ্দিন নওশাদমধুমিতা সিনেমা হললিড বিনোদনশাহেনশাহ
Previous Post

মেহেরপুরে তিনটি অবৈধ ইটভাটা সিলগালা, জরিমানা

Next Post

নাজমুল হুদার জামিন, মুক্তিতে বাধা নেই

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হুদার জামিন, মুক্তিতে বাধা নেই

পুরনো ছবি

পেলের সমালোচনা পাত্তা দেন না নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT