চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: তাদের প্রতি শ্রদ্ধা

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
9:59 পূর্বাহ্ন 01, জুলাই 2017
in বাংলাদেশ
A A
হলি আর্টিজান

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের সেই নৃশংস, বর্বর হত্যাযজ্ঞের এক বছর পূর্তিতে সেদিনের হামলার শিকার নিরীহ, নিরাপরাধ ব্যক্তিদের স্বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টি, প্রজন্ম ৭১, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন।

শনিবার সকাল ৭:২২ মিনিটে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে হামলায় নিহত নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মিনিট দশেক হলি আর্টিজানে থাকার পর প্রতিনিধি দলসহ তারা বের হয়ে অাসেন। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি তারা।

এরপর হলি আর্টিজানের নিহতদের স্বরণে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ফেরদৌসী প্রিয়ভাষিনী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, বীর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী, লেখক ও কলামিস্ট আনিসুল হকসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

সকাল সাড়ে ১১টার দিকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ইতালির নিহতদের স্বজন ও দাতা সংস্থার প্রতিনিধিরা।চার সদস্যের প্রতিনিধি দল বেশ কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং নিহতদের প্রতি প্রার্থনা করেন।

এছাড়াও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানাতে আসেন হলি আর্টিসানে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেছুর রহমান বলেন, পুলিশ জীবন দিয়ে হলি আর্টিসানের হামলা মোকাবেলা করেছে। এর নেপথ্যে কারিগরদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

হলি আর্টিজান

শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইংল্যান্ড, ফান্সের পুলিশ যেটা পারেনি বাংলাদেশের পুলিশ সেটা করে দেখিয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হলি আর্টিসানের ঘটনাটি হৃদয়বিদারক। উগ্রবাদীদের হাত আছে এখানে। সারাদেশে উগ্রবাদীদের নেটওয়ার্ক চেপে বসেছে। এক্ষেত্রে ক্ষমতাসীন দল এগিয়ে আসছে না বলেও অভিযোগ করেন তিনি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল। কিন্তু জঙ্গি নির্মূলে আরো অনেক কিছু করার রয়েছে।শক্তি দিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়। মানুষকে ধর্মের বিষয়ে ভুল বার্তা প্রদানকারী জামায়াত-শিবির, মওদুদীবাদী, ওয়াহাবিবাদ ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী বলেন, এ ঘটনা ভোলার নয়,আমরা স্মৃতি নিয়ে কাজ করি, ৭১ এর স্মৃতি, এটাও একটা স্মৃতি, এ রকম বর্বোরচিত হামলা যেন আর না হয়।

শ্রদ্ধা নিবেদনের পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অসাম্প্রদায়িক চেতনার। সেই জায়গাটিতে হলি আর্টিজানের ঘটনা বড় আঘাত। আমরা কখনই ভাবিনি এ রকম একটি ঘটনা ঘটতে পারে। জাতি এ জন্য প্রস্তুত ছিল না।

এছাড়াও হলি আর্টিজানের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজের সকল স্তরের মানুষ। সাধারণ জনগণ জানিয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা কোমলমতি তরুণদের বিপদগামী করছে তাদের খুঁজে বের করতে হবে।

বেসরকারী নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল আমিন চ্যানেল আইঅনলাইনকে বলেন: এক বছর যে জঙ্গি হামলাটি হয়েছে তা আামদের বাঙ্গালি সংস্কৃতির একটি কালো অধ্যায়। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও আমার মতো তরুণ, তাদের ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই করা হয়েছে। ধর্মের নামে যারা অপব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে নষ্ট করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

শিকাগোতে লেখাপড়া করা তরুণী অধরা মাধুরী বলেন: জঙ্গি হামলা মেনে নেওয়ার মতো কিছু না, আমার বয়সী কয়েকজন তরুণীও এখানে ছিল, আসলে দেশে হঠাৎ করে এমন পরিস্থিতি হবে যা কল্পনা করি নাই।এর দু’মাস পর লেখাপড়ার জন্য আমি দেশ ছেড়ে শিকাগোতে যাই আমি ভেবেছিলাম ওখানকার ফ্রেন্ডরা আমাকে অন্যভাবে গ্রহন করবে, কিন্তু তেমন কিছুই হয়নি।

একসময় ইতালি নিবাসী সুবোধ কুমার হালদার পরিবারসহ শ্রদ্ধা জানাতে এসে বলেন, ‘বাংলাদেশের পর সবচেয়ে বেশি সময়, প্রায় ১১ বছর ছিলাম আমি ইতালিতে। সেই ইতালির এতগুলো মানুষকে আমার দেশে হত্যা করা হয়েছে, এ নিয়ে একটা অপরাধবোধ নিয়ে এতদিন ছিলাম। আজ তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, তাদেরসহ সবার কাছে ক্ষমা চাইতে এসেছি।’

ইশারাতের বন্ধু, মামা ও পরিবারের অন্য সদস্যরা আজ সেই স্থানে এসে দাঁড়ান। কারও মুখে কথা নেই। মামা বিচারপতি ওবায়দুল হাসান সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন।

ওবায়দুল হাসান গণমাধ্যমকে বলেন: জঙ্গিবাদ দূর করতে আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।আপনার ছেলে কাদের সঙ্গে মিশতেছে তা বাবা-মা হিসেবে আপনার জানতে হবে।

মায়ের সঙ্গেই এসেছিলেন এ প্রজন্মের ছেলে আবেদীন। তিনি জানান, ছোট থাকতে একবার রমনার বটমূলে বোমা হামলা হয়েছিল, তখন বুঝতাম কি হয়েছিল, বড় হয়ে যখন হলি আর্টিজানে হামলা হলো এর ভয়াবহতা আঁচ করতে পারিনি।এটি বিভীষিকাময় অধ্যায় দেশ ও জাতির জন্য।এরকম কোনো ঘটনা আমরা চাই না।

 

শ্রদ্ধা জানাতে আসে প্রজন্ম ৭১

 

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: হলি আর্টিজান
Previous Post

কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানা’, জঙ্গিনেতা আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ আটক ৩

Next Post

পরলোকে সংগীত গবেষক করুণাময় গোস্বামী

Next Post
ড. করুণাময় গোস্বামী

পরলোকে সংগীত গবেষক করুণাময় গোস্বামী

আফ্রিকান রিপাবলিকের চিকিৎসা ব্যবস্থার একমাত্র ভরসা বাংলাদেশ সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT