চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: জঙ্গিবাদ দমনে বাংলাদেশ রোল মডেল

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:49 অপরাহ্ন 01, জুলাই 2020
in সম্পাদকীয়
A A
গুলশান হলি আর্টিজান-মামলার রায়ে জঙ্গির মৃত্যুদণ্ড

২০১৬ সালের রমজানে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিল বাংলাদেশ। সেই বছরের রমজানের শেষ দিকে মানুষ যখন ঈদের আনন্দে আনন্দিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখন বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। ধর্মীয় উগ্রতাকে সামনে রেখে হলি আর্টিজানে নারকীয় হত্যাযজ্ঞ চালায় কিছু বিপথগামী যুবক। এই বর্বরোচিত হত্যাকাণ্ড বাংলাদেশকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করেছিল ঠিকই, তবে এখান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিজেকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রমজানের ঈদকে সামনে রেখে সবাই যখন উৎসবমুখর পরিবেশে কেনাকাটায় ব্যস্ত, ঠিক তখনই একদল বিপথগামী ধর্মান্ধ তরুণ রাজধানীর হলি আর্টিজান বেকারিতে চালায় ইতিহাসের নারকীয় এক হত্যাযজ্ঞ।

হলি আর্টিজানে জিম্মি করে দেশি-বিদেশি মোট ২২ জনকে হত্যা করে ধর্মের নামে পথভ্রষ্ট জঙ্গিরা। নিহত বিদেশি নাগরিকদের অধিকাংশ বাংলাদেশে মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে আমরা মনে করি।

বাংলাদেশ যে কখনোই সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদের স্থান নয়, তা ওই হামলার পর বিশ্ববাসীকে নতুন করে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ। কারণ, ধর্মের নামে এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হলেও দেশের মানুষ তাকে কোনভাবেই সমর্থন করেনি, বরং হামলাকারীদের সন্ত্রাসী জঙ্গি হিসেবেই আখ্যায়িত করেছে। এমনকি সন্ত্রাসের বিরুদ্ধে প্রবল জনমতের কারণে এ ঘটনায় নিহত জঙ্গিদের পরিবার তাদের লাশ পর্যন্ত গ্রহণ করেনি।

এর পাশাপাশি এই ঘটনার পর জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হলি আর্টিজানে হামলার পর জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সফল অভিযানে প্রায় সব শীর্ষ জঙ্গি নিহত হয়েছে। এতে মুখ থুবড়ে পড়েছে জঙ্গিবাদী কার্যক্রম। গর্ব করার মতো বিষয় হচ্ছে, জঙ্গিবাদের বিরুদ্ধে এই সম্মিলিত অবস্থানের কারণেই বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল।

তবে এই সফলতায় বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। কারণ, জঙ্গিবাদ এখন বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় কোনো দেশই জঙ্গিবাদের হুমকির আওতামুক্ত নয়। ওই হামলার ঘটনায় সাজাপ্রাপ্তদের দণ্ড এখনও কার্যকর হয়নি। তাই জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তরুণ সমাজ কেন বিপথগামী হয়ে জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে তার কারণ উদঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আরও বেশি সামাজিক প্রচারণা বৃদ্ধি করতে হবে।

এই বিষয়টি সরকারের একার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে সমস্যা মোকাবেলায়। একইসঙ্গে নারকীয় এই হামলার ঘটনায় সাজাপ্রাপ্তদের দণ্ড দ্রুত কার্যকরের বিষয়ে আমরা আশাবাদী। হলি আর্টিজানে নারকীয় সন্ত্রাসী হামলায় নিহত সকলের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

Tags: সম্পাদকীয়হলি আর্টিজান
Previous Post

বৃহস্পতিবার দুপুরে অমিত-শাবনূর-বাপ্পারাজের ‘পাগলীর প্রেম’

Next Post

গ্রিজম্যানকে নিয়ে বলতে ‘কথা হারিয়ে ফেলেছেন’ সিমিওনে

Next Post
গ্রীজম্যান ও সিমিওনে ফুটবল ম্যাচে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিজম্যানকে নিয়ে বলতে ‘কথা হারিয়ে ফেলেছেন’ সিমিওনে

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT