চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের সেরা পরিচালক যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 10, অক্টোবর 2017
in বিনোদন
A A
পরিচালক

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একজন পরিচালকের। একটি পুরো গল্পের শুরু থেকে শেষ কে প্রয়োজনীয় দিক নির্দেশনার সাহায্যে ক্যামেরাবন্দী করতে সবচেয়ে বেশি অবদান থাকে ছবির পরিচালকের। এই মুহূর্তে পৃথিবীজুড়ে ছড়িয়ে আছেন স্বনামধন্য অনেক পরিচালক যাদের প্রত্যেকের কাজ করার নিজস্ব ধরন আছে। কেউ কেউ নিজের গণ্ডির মাঝেই বানিয়ে যাচ্ছেন একের পর এক চলচ্চিত্র। আবার অনেকে তাঁদের প্রতিটি চলচ্চিত্র নির্মাণ করছেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে। আজকের প্রতিবেদন হলিউডের প্রভাবশালী দশ জন পরিচালককে নিয়ে, যাদের বয়স তাঁদের কাজকে থামিয়ে রাখতে পারে নি, যারা এখনও তরুণদের সাথে সমান তালে কাজ করে যাচ্ছেন এবং বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছেন সেরা চলচ্চিত্রগুলো।

১০) রিচার্ড লিঙ্কলেটার
সেরা ছবি- হুডবয়

ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যে মানবিক আবেগের অবস্থান নিয়েই তাঁর চলচ্চিত্রগুলো আবর্তিত হয়। এখন পর্যন্ত রিচার্ডের যে চলচ্চিত্রটি দর্শকদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে সেটি হল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বয়হুড’। ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুটিং করা এই চলচ্চিত্রের মূল চরিত্র ম্যাসনের ৬ থেকে ১৮ বছরের বেড়ে ওঠা তুলে ধরা হয়। আর এক্ষেত্রে অভিনয়শিল্পীও থাকে অপরিবর্তিত। ‘বয়হুড’ মূলত মানবিক অভিজ্ঞতার এক গভীর পর্যবেক্ষণ যা লিঙ্কলেটারকে তাঁর দশকের অন্যতম সেরা পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করে। ১২ বছরের এই দীর্ঘ নির্মাণ তাকে সেরা পরিচালক হিসেবে এনে দেয় বহু পুরস্কার এবং সে বছরই তিনি প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পান।

৯) ডেভিড ফিঞ্চার
সেরা ছবি- ফাইট ক্লাব

হলিউডের অন্যতম সেরা আরেক পরিচালক হলেন ডেভিড ফিঞ্চার। ‘গন গার্ল’ কিংবা ‘দ্য গার্ল উইদ দ্য ড্রাগন ট্যাটু’ এর মতো মনস্তাত্ত্বিক থ্রিলার ভিত্তিক চলচ্চিত্রের জন্য তিনি বেশ জনপ্রিয়। তাঁর পরিচালিত ‘ফাইট ক্লাব’ এবং ‘জোডিয়াক’ এখন পর্যন্ত হলিউডের অন্যতম দুই সেরা চলচ্চিত্র হিসেবে স্থান পায়। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর চলচ্চিত্র ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ এর রোটেন টমেটোর রেটিং ছিল শতকরা ৯৬ ভাগ। সর্বমোট ৬৫০ মিলিয়ন ইউএস ডলার এর বাজেটে করা তাঁর সবগুলো ছবির ব্যবসা ছাড়িয়ে যায় ২.১ বিলিয়ন ডলারে! এই হিসাবই বলে দেয় ফিঞ্চার শুধু নির্মাণের দিক থেকেই সেরা নির্মাতাই নন, অন্যতম সেরা ব্যবসাসফল পরিচালকও বটে!

৮) আলেহান্দ্র গঞ্জালেজ ইনারিতু
সেরা ছবি- দ্য রেভিনেন্ট

গত ১৫ বছরে তাঁর পরিচালিত ছয়টি চলচ্চিত্রই দেখার মতো এবং প্রশংসার যোগ্য। কিন্তু এখন পর্যন্ত তাঁর সেরা ছবি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বার্ডম্যান ওর দ্য আনএক্সপেক্টেড ভারচ্যু অফ ইগনোরেন্স’। এই চলচ্চিত্র ২০১৪ সালের অস্কারে সেরা পরিচালক, সেরা স্ক্রিনপ্লে এবং সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। তাঁর পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র ‘দ্য রেভিনেন্ট’ ও তাঁকে সেরা পরিচালকের পুরস্কার এনে দেয় ২০১৬ এর অস্কারে।

৭) মার্টিন স্করসেসে
সেরা ছবি- রেজিং বুল

প্রায় ৫৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রের নির্মাতা ৭৪ বছর বয়সী মার্টিন স্করসেসে নাম সেরা পরিচালকদের তালিকায় থাকতেই হয়। তাঁর সাম্প্রতিক চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘শাটার আইল্যান্ড’, ‘ওলফ অব দ্য ওয়াল স্ট্রিট’ প্রভৃতি। ২০১১ সালে নির্মাণ করেন এক ঐতিহাসিক অভিযানমূলক ‘হ্যুগো’। তাঁর ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’ চলচ্চিত্রের নাম যদি কেউ নাও জেনে থাকেন, এই দশকের উল্লিখিত তিনটি ছবিই যথেষ্ট পরিচালক হিসেবে তাঁর দক্ষতা প্রমাণের জন্য। সন্দেহাতীত ভাবে হলিউডের অন্যতম সেরা পরিচালক মার্টিন স্করসেসে এখনও চলচ্চিত্র নির্মাণের কাজ করে যাচ্ছেন, অদূর ভবিষ্যতে এই কাজ থেকে তাঁর অবসর নেয়ার সম্ভাবনাও নেই।

৬) জেমস ক্যামেরন
সেরা ছবি- অ্যাভাটার

জেমস ক্যামেরনের কোন ভূমিকারও প্রয়োজন হয় না। শুধু পরিচালক নন, তিনি একাধারে আবিষ্কারক, প্রকৌশলী, মানব হিতৈষী ব্যক্তি আবার গভীর সমুদ্রের অনুসন্ধানীও বটে। তিনি প্রথম বড় ধরনের সাফল্য পান ১৯৮৪ সালে নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ‘দ্য টার্মিনেটর’ এর মাধ্যমে। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয় নি। অস্কারের সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা চলচ্চিত্রের পুরস্কারের স্বাদ তিনি পান কালজয়ী চলচ্চিত্র ‘টাইটানিক’ এর মাধ্যমে। এরপর দশ বছরের প্রচেষ্টায় মুক্তি পায় ‘অ্যাভাটার’। এখন পর্যন্ত সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকা এই দুইটি চলচ্চিত্রের নাম চলে আসে। ‘অ্যাভাটার’ এর সিক্যুয়াল নির্মাণের কাজ করছেন এই পরিচালক। আশা করা যায়, আগেরটির চেয়েও ব্যবসাসফল হয়ে উঠবে অ্যাভাটার এর পরবর্তী পরিবেশন।

৫) জে.জে. আব্রামস
সেরা ছবি- স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস

২০০৯ সালে পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘স্টার ট্রেক’এর মাধ্যমে প্রথম আলোচনায় আসেন আব্রামস। অ্যাকশন কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত এই পরিচালক স্টার ট্রেকের সিক্যুয়ালও করেছেন। ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ বক্স অফিসকে তোলপাড় করে দিয়েছিল, এখন পর্যন্ত এটি আব্রামসের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসাসফল ছবিও বলা চলে। এই চলচ্চিত্রের সিক্যুয়ালও সামনে নির্মাণ হবে বলে জানা গেছে।

৪) কোয়েন্টিন টারান্টিনো
সেরা ছবি- জ্যাঙ্গো আনচেইনড

টারান্টিনোর চলচ্চিত্রগুলো মূলত একটু জটিল, সংঘাত পূর্ণ আর পপ কালচারের বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে তৈরি। আধুনিক সিনেমার তিনি অন্যতম এক কাণ্ডারি। তাঁর ‘জ্যাঙ্গো আনচেইনড’ বা ‘দ্য হেইটফুল এইট’ প্রমাণ করে তিনি প্রতিনিয়ত আরও দক্ষ হয়ে উঠছেন চলচ্চিত্র নির্মাণে। ‘জ্যাঙ্গো আনচেইনড’ তাঁর ক্যারিয়ারের সেরা ছবি এবং এই ছবি নির্মাতা হিসেবে তাঁকে আরও প্রতিষ্ঠিত করে। তাঁর চলচ্চিত্রগুলো অনেক বেশি আয় না করতে পারলেও তাঁর অসাধারণ নির্মাণ ক্ষমতা আর গল্পের সজীবতা সমালোচকদের বাধ্য করে তাঁকে বর্তমানের অন্যতম সেরা পরিচালকদের তালিকায় অন্তর্ভুক্ত করতে। দুইটি অস্কার ও দুইটি গোল্ডেন গ্লোব পুরস্কার ছাড়াও এই পরিচালকের ঝুলিতে রয়েছে আরও অনেক পুরস্কার।

৩) পিটার জ্যাকসন
সেরা ছবি- দ্য রিটার্ন অব দ্য কিং

সেরা পরিচালকের তালিকা করতে গিয়ে পীটার জ্যাকসনের নাম তো কিছুতেই ভুলে যাওয়া যায় না। জে. আর. আর. টলকিন এর দুই উপন্যাসের উপর ভিত্তি করে হলিউডের সর্ববৃহৎ দুইটি ট্রিলজি বা ত্রয়ী চলচ্চিত্র ‘লর্ড অব দ্য রিংস’ (২০০১-০৩) এবং ‘হবিট’ (২০১২-১৪) এর পরিচালক তিনি। দুই ক্ষেত্রেই তিনি লাভ করেন অসংখ্য পুরস্কার আর রেকর্ড ভাঙা সাফল্য। যে কোন এঙ্গেল বা দিক থেকে শুটিং আর প্রতিটি বিষয়ের খুঁটিনাটি তুলে ধরতে পারার ক্ষমতা রাখা এই পরিচালক ২০০৫ সালে নির্মাণ করেন আরেক সফল ছবি ‘কিং-কং’। তিনবার অস্কারপ্রাপ্ত এই পরিচালক হলিউডের সবচেয়ে ধনী পরিচালকদের একজন বলেও গণ্য।

২) স্টিভেন স্পিলবার্গ
সেরা ছবি- জুরাসিক পার্ক

প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে ধনী পরিচালকদের মধ্যে দ্বিতীয় হলেন ‘জুরাসিক পার্ক’এর পরিচালক স্টিভেন স্পিলবার্গ। হলিউডের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় বলে বিবেচিত এই পরিচালক ‘ড্রিম ওয়ার্ক্স স্টুডিও’র সহ প্রতিষ্ঠাতা এবং এই মুহূর্তে হলিউডে কাজ করা অন্যতম সেরা পরিচালক। প্রায় চার দশকের ক্যারিয়ারের অসংখ্য ছবির মধ্যে ‘ই। টি’, ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জস’ প্রভৃতি তাঁর অন্যতম নির্মাণ। বিশ্বব্যাপী সর্বমোট প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করা তাঁর চলচ্চিত্রগুলো তাঁকে করেছে বিশ্বের সবচেয়ে ব্যাবসাসফল নির্মাতা।

১) ক্রিস্টোফার নোলান
সেরা ছবি- দ্য ডার্ক নাইট

১৯৯৮ সালে পরিচালক হিসেবে অভিষেক হওয়া ক্রিস্টোফার নোলানের পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা নয়টি, যার প্রতিটিই অত্যন্ত সফল। দ্বিতীয় ছবি ‘মেমেন্টো’র মাধ্যমে তিনি মূলত সবার নজরে আসেন। এখন পর্যন্ত তাঁর ছবিগুলো অস্কারে ২৬টি মনোনয়ন পায় এবং সাতটি পুরস্কার অর্জন করে। ২০০০ সালের পর তাঁর নির্মিত সেরা ছবিগুলোর মধ্যে আছে ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ প্রভৃতি। তাঁর কিছু কাজ বুঝতে সাধারণের অসুবিধা হতে পারে, কিন্তু একই সাথে এগুলোর অসাধারণ গল্প শৈলী আর ভিজ্যুয়াল ইফেক্ট এর মিশ্রণ তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে। তাঁর বয়সের কারণে তাঁকে এক নম্বর পরিচালক হিসেবে ঘোষণা করতে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু নোলান তাঁর কাজের মাধ্যমে সেরা হয়েছেন অনেক আগেই। ওয়ান্ডার লিস্ট।

Tags: পরিচালকহলিউড
Previous Post

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত

Next Post

বিশ্বকাপে নেই বেলের ওয়েলস, থাকছে সার্বিয়া-আইসল্যান্ড

Next Post
বিশ্বকাপে ওয়েলস ও সার্বিয়া দলের খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নেই বেলের ওয়েলস, থাকছে সার্বিয়া-আইসল্যান্ড

চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩ তম মৃত্যুবাষির্কী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT