চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের সাথে একযোগে ঢাকায় ‘প্রিডেটর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিডেটর’ সিরিজের নতুন ছবি ‘দ্য প্রিডেটর’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী এ ছবির পরিচালক শেইন ব্ল্যাক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক, ট্রেভান্ট রোডস, জ্যাকব ট্রেম্বলে, অলিভিয়া মান, থমাস জেইন, আলফি অ্যালেন, স্টার্লিং কে ব্রাউনসহ আরো অনেকে।

তিন দশকেরও বেশি সময় আগে যাত্রা শুরু হয় ‘প্রিডেটর’ সিরিজ। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিলো প্রথম ছবি ‘প্রিডেটর’। সায়েন্স ফিকশন হরর অ্যাকশনধর্মী এ ছবির প্রধান অভিনেতা ছিলেন হলিউডের ডাকসাইটে তারকা আর্নল্ড শেয়ার্জনেগার। এক সৈন্যদলের প্রধান হিসেবে অভিনয় করেছিলেন তিনি। যারা এক অচেনা পরিবেশে মুখোমুখি হয় নৃশংস এলিয়েনদের।

ছবিতে দুর্দান্ত অ্যাকশন দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন শোয়ার্জনেগার। বলা চলে তার কারণেই ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছিলো। ছবিতে তার পারফরম্যান্স এতটাই অনবদ্য ছিলো যে, তার অভিনীত এ যাবৎকালের সেরা দশটি ছবির মধ্যে একটি ধরা হয় ‘প্রিডেটর’কে। এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে ‘প্রিডেটর’ সিরিজের। ১৯৯০ সালে দ্বিতীয় ছবি ‘প্রিডেটর ২’, এবং সবশেষ ২০১০ সালে মুক্তি পায় তৃতীয় ছবি ‘প্রিডেটরস’।

আট বছর পর এবার দর্শকদের সামনে আসছে সিরিজের চতুর্থ ছবি ‘দ্য প্রিডেটর’। গত ৬ সেপ্টেম্বর টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। এরপর থেকে নতুনভাবে আলোচনা শুরু হয় এ ছবি নিয়ে। প্রিমিয়ারের বেশিরভাগ দর্শক ছবিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কার্পণ্য করেননি সমালোচকরাও। রটেন টমেটোস, দ্য হলিউড রিপোর্টাস, ভ্যরাইটি’র বিচারেও ইতিবাচক ফলাফল দেখা যায়। তাই ছবিটি নিয়ে আশাবাদী হতেই পারেন নির্মাতারা। দর্শকরাও এতক্ষণে নড়ে-চড়ে বসেছেন নিশ্চয়ই।

Tags: লিড বিনোদনসিনেপ্লেক্স
Previous Post

নতুন মডেলের আইফোন এনেছে অ্যাপল

Next Post

গানের ভিডিওতে অপূর্ব-মম

Next Post

গানের ভিডিওতে অপূর্ব-মম

মারিয়া-আঁখিরা পেলেন সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT