চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের বিগ বাজেটের ছবিতে ধানুশ, ভক্তদের উল্লাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 18, ডিসেম্বর 2020
in অন্যান্য, বিনোদন
A A
অভিনেতাদের একটি গ্রুপ ছবি, সিনেমার পোস্টার, অ্যাকশন থিম. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের আসন্ন বিগ বাজেট সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। যার প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। এবার সেই সিনেমাতেই যুক্ত হলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুশ।

মূলত সিনেমাটিতে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের মত হলিউড সুপারস্টারদের সাথে স্ত্রিন শেয়ার করবেন ধানুশ। 

এমন খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানুশ ভক্তরা উল্লাস শুরু করে দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপগুলোতেও হলিউডের বড় আয়োজনের সিনেমায় ধানুশের যোগ দেয়ার বিষয়টির প্রশংসা করছেন।

শুক্রবার ধানুশ টুইটারে খবরটি জানিয়ে লিখেছেন, ‘‘আমি রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি সত্যিই খুব আনন্দের। কেননা এই  অ্যাকশনধর্মী সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক অভিজ্ঞতা ও প্রাপ্তি।’’

মার্ক গ্রানির উপন্যাস অবলম্বনে এই অ্যাকশন স্পাই থ্রিলার সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে। যার বাজেট হবে প্রায় ২০০ মিলিয়ন ডলার! আসছে বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলসে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

গেল সপ্তাহে ‘দ্য গ্রে ম্যান’ এর প্রথম কাস্টের তালিকা ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার নেটফ্লিক্স তাদের অফিসিয়াল টুইটারে আরেকটু বিস্তারিত জানায় ‘দ্য গ্রে ম্যান’ এর কাস্ট টিম। যেখানে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের সঙ্গে আরও যুক্ত হয়েছেন জেসিকা হেনউইক, ওয়াগনার মৌরা, জুলিয়া বাটার্স এবং ধানুশ। 

Tags: অ্যাভেঞ্জার্স: এন্ডগেমক্রিস ইভানসধানুশরুশো ব্রাদার্সলিড বিনোদন
Previous Post

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় ঘাতক দালাল নির্মূল কমিটির নিন্দা

Next Post

করোনায় আজ ২৫ জনের মৃত্যু

Next Post

করোনায় আজ ২৫ জনের মৃত্যু

দুটি ক্রিকেট খেলোয়াড় ট্রফি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা লড়াই: দেখে নিন চট্টগ্রাম ও খুলনার একাদশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT