চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডকে চিরতরে বদলে দিচ্ছে মহামারি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 03, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
অ্যামাজন ওয়ারিয়র সিনেমার দুই নারী যোদ্ধার অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্লু শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন সিনেমা হবে না,’ ১৯১৮ সালের ১০ অক্টোবর নিউ ইয়র্ক টাইমসের শিরোনাম ছিল এটি। তখন স্প্যানিশ ফ্লুতে জনজীবন থমকে গিয়েছিল।

একশো বছর পরে করোনা মহামারিতে থেমে গেছে সিনেমা জগত। সব হল বন্ধ, শুটিং বন্ধ। কিন্তু সিনেমা মুক্তি থেমে নেই। স্ট্রিমিং সার্ভিসগুলোতে প্রায় প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে সিনেমা। মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৪৬০টি নতুন সিনেমা মুক্তি পেয়েছে স্ট্রিমিং সার্ভিসে।

স্ট্রিমিং সার্ভিসে মুক্তি পাওয়ার সিনেমাগুলোর অধিকাংশই কম বাজেটের। তবে বড় বাজেটের প্রতীক্ষিত ছবি যে মুক্তি পাচ্ছে না তা কিন্তু নয়। দ্য ওয়াল্ট ডিজনি তাদের ২০০ মিলিয়ন ডলারের ‘মুলান’ বিক্রি করেছে ডিজনি প্লাসের কাছে। পিক্সারের ছবি ‘সোল’ মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। ওয়ার্নার মিডিয়া জানিয়েছে ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’ থিয়েটার এবং এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে এমাসেই।

করোনাভাইরাসের কারণে হলিউডে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বহু সময় লাগবে। স্প্যানিশ ফ্লু এর পরে, ছোট ছোট অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং সেগুলো স্টুডিওতে পরিণত হয়েছিল। কোভিড-১৯ ও নতুন করে হলিউডকে গড়ছে, ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত করে দিচ্ছে নির্মাতাদের।

অনলাইনে ছবি মুক্তি, ডিজিটাল প্রচারণা, বিজ্ঞাপনের মাধ্যমে আয়, থিয়েটারে না গিয়ে ঘরে বসে ছবি দেখা, পুরো বিশ্বের সিনেমার স্বাদ পাওয়া, খুব অল্প সময়ে সব বদলে গেছে। পুরো পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে হলিউড আবার আগের অবস্থায় ফিরবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রযোজকরা মনে করছেন, ঘরে বসে সিনেমা দেখার অভ্যাস গড়ে ওঠায় দর্শককে আবার হলে ফেরানো কঠিন হয়ে যাবে। এতে থিয়েটার মালিকদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এএমপি

Tags: ওটিটি প্ল্যাটফর্মওয়ান্ডার ওমেন ১৯৮৪মহামারিমুলানলিড বিনোদনস্প্যানিশ ফ্লুহলিউড
Previous Post

পাহাড়ে অপরাধ: বিচ্ছিন্নতাবাদীরা দেশের বাইরে গিয়েও অস্ত্র চালনা প্রশিক্ষণ নেয়

Next Post

ছবি গল্পে ব্যান্ড ফেস্টের ৭ম আসর

Next Post
বাংলাদেশি সংগীতশিল্পীরা মঞ্চে গিটার ও গানের মাধ্যমে পারফরম্যান্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি গল্পে ব্যান্ড ফেস্টের ৭ম আসর

সেনা প্রধানের ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত, দেশের জন্য ত্যাগের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনা প্রধানের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT