চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জের তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
3:44 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

হবিগঞ্জের বানিয়াচং এর রাজাকার মহিবুর রহমান বড় মিয়া, মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও মোহাম্মদ আবদুর রাজ্জাকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১। আসামীদের বিরুদ্ধে দুই মুক্তিযোদ্ধাকে হত্যা, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ২১ অক্টোবর ঠিক করেছেন আদালত।

একাত্তরে স্বাধীনতা বিরোধী সংগঠন নেজাম-ই-ইসলামীর স্থানীয় নেতা ছিলো রাজাকার মহিবুর রহমান বড় মিয়া, মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও মোহাম্মদ আবদুর রাজ্জাক।

ওই সময় জেলার খাগাউড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকাল আলী ও রজব আলীকে দখলদার পাকিস্তানী বাহিনীর সহায়তায় হত্যা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গ্রামের দুই নারীকে পাকিস্তানী বাহিনীর হাতে তুলে দিয়ে নির্যাতন এবং আনফর আলী নামে একজনকে অপহরণ পরবর্তী নির্যাতনের ৪ অপরাধে চলতি বছরের ১৭ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

রাষ্ট্রপক্ষ জানায়, বর্তমানে মহিবুর রহমান বড় মিয়া বিএনপির সক্রিয় সদস্য, আর মুজিবুর রহমান আঙ্গুর জামায়াতের কর্মী, তবে আবদুর রাজ্জাক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

আসামীরা সাক্ষীর মাধ্যমেই অভিযোগ থেকে খালাস পাবে বলে আশা প্রকাশ করেছেন আসামীপক্ষের আইনজীবী।

হবিগঞ্জের তিন রাজাকারের বিরুদ্ধে করা মামলাটি ট্রাইব্যুনাল-২ এ থাকলেও পরবর্তীকালে ওই ট্রাইব্যুনাল অগঠিত রেখে প্রজ্ঞাপন জারির পর ট্রাইব্যুনাল-১ এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।

Previous Post

ইতালীয় নাগরিক হত্যায় ইইউ’র নিন্দা

Next Post

এবার কানাডাও সতর্ক করলো নাগরিকদের

Next Post

এবার কানাডাও সতর্ক করলো নাগরিকদের

এবার কানাডাও সতর্ক করলো নাগরিকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT