চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলার আসামি মিন্টু চাকমা আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 08, মে 2021
in অপরাধ, জনপদ, রাঙ্গামাটি
A A
নিহত ব্যক্তির ছবি ও অস্ত্র, হত্যার তদন্তের জন্য সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সদস্য ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি মিন্টু চাকমাকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারাম কারবারিপাড়া এলাকা থেকে অস্ত্রসহ রাঙ্গামাটি সেনা রিজিয়নের আওতাধীন নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল তাকে আটক করে।

সেসময় আসামির কাছ থেকে একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, কয়েকটি মোবাইল সিমকার্ড ও চার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক সন্ত্রাসী মিন্টু চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

মিন্টু চাকমা সন্ত্রাসী ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র গ্রুপের সক্রিয় কর্মী এবং সে নানিয়ারচর এলাকায় নানান সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

নানিয়ারচর সেনা জোন আটক সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয় এবং পরে রাঙ্গামাটি জেলহাজতে পাঠানো হয়।

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

Previous Post

‘সোহরাওয়ার্দী উদ্যানে ১ হাজার গাছ লাগানো হবে’

Next Post

সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন শিথিলের আশায় বিসিবি

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন শিথিলের আশায় বিসিবি

সেনাবাহিনী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মহীন অসহায়দের মাঝে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT