চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাচেষ্টা থেকে প্রাণে বাঁচলেন হাইতির প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 04, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হাইতির প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইতির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, ওই অনুষ্ঠানে তার উপর গুলি চালানো হলেও তিনি প্রাণে বেঁচে যান।

দক্ষিণাঞ্চলের শহর গোনাইভের একটি চার্চে ওই অনুষ্ঠানে অ্যারিয়েল হেনরিকে লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারী।

ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, গুলি শুরুর পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা দল গাড়ির দিকে ছুটে যাচ্ছেন।

গত জুলাই মাসে সাবেক দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি’র হত্যাকাণ্ডের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

প্রধানমন্ত্রীর ওপর হামলাকারীকে ‘সশস্ত্র ডাকাত ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে তার কার্যালয়। শনিবারের ওই ঘটনার পর হামলাকারীকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এপি বলছে, আক্রমণের জন্য দলটি দেয়ালের আড়ালে আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় ওই দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট জোভেনেল মইসি’র হত্যাকাণ্ডের পর হেনরি দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কোন তারিখ ঘোষণা করা হয়নি এখনো।

ধারণা করা হচ্ছে ভাড়াটে খুনি দিয়ে তার উপর আক্রমণ চালানো হয়েছিল। তবে আক্রমণের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Tags: হাইতি
Previous Post

ইবাদতের তোপে স্বস্তির হাওয়া, কিউই দুর্গ ভাঙবে এবার?

Next Post

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Next Post
প্রধান বিচারপতি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন

কিয়ানু রিভসের চরিত্রের দৃশ্য, মনোযোগী ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'দ্য ম্যাট্রিক্স'র আয়ের ৭০ শতাংশ দান করেছেন কিয়ানু রিভস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT