চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাকাণ্ড ঠেকাতে বইমেলাতে অালোর ঝলকানি

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
5:30 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

একুশের বই মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরো এলাকাটি সিসি টিভি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় এনে ৯টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ব্লগার লেখক অভিজিত নিহত হওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সর্তক রয়েছে পুলিশ।

ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যানে বসছে মাসব্যাপি বইমেলা। চলছে স্টলগুলো তৈরি করার কাজ। এবার বইমেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোহরাওয়ার্দী উদ্যানের দুই পাশে বসানো হয়েছে র‌্যাব ও পুলিশের ক্যাম্প। সেই সঙ্গে চলছে সিসি টিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ার বসানোর কাজ।

রমনা থানার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন,বাংলার প্রাণের মেলা এই মহান একুশে বইমেলাকে নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বইমেলার প্রবেশ গেটের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রবেশ গেটগুলোতে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। তাছাড়া আমরা সোহরাওয়ার্দি উদ্যানের ভেতরে, বাংলা একাডেমির ভেতরে, টিএসসিতে, দোয়েল চত্বরে ৮টি ওয়াচ টাওয়ার করছি। সিসিটিভির সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। শাহবাগ মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত সিসিটিভির আওতায় চলে আসবে। প্রত্যেকটি জায়গায় আমাদের মোবাইল টিম থাকবে। এর মাধ্যমে আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণসহ আশেপাশের সম্পূর্ণ এলাকাকে নিরাপত্তা বলয়ে নিয়ে আসবো।

সকালে রাজারবাগ পুলিশ লাইনে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, গত বই মেলায় আলোর স্বল্পতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ব্লগার, লেখক অভিজিতের উপর হামলা চালিয়েছিলো।

আসাদুজ্জামান মিয়া বলেন, গতবার যে দুর্ঘটনা ঘটলো এখানে আমার অবজারভেশন এখানে কিছু আলোর অপর্যাপ্ততা ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে টিএসসি, সোহরাওয়ার্দি উদ্যান এলাকা যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়, যাতে করে আমরাও পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারি এবং জাতিকে আমরা শঙ্কামুক্ত করতে পারি।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি এক তারিখের মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিবো ইনশাল্লাহ। আমি বলেছি এই ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারিতে আমাদের যে শহীদ মিনার এলাকা রয়েছে সেই এলাকাটাতে আমাদের যে বাতির ব্যবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করে একুশ তারিখের মধ্যে আমরা এলইডি লাইটে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেছি।

বই মেলাকে ঘিরে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Tags: একুশে বই মেলাবই মেলাবই মেলা-নিরাপত্তা
Previous Post

নারায়ণগঞ্জের রাজনীতি আবারও উত্তপ্ত হচ্ছে

Next Post

হত্যাকাণ্ড ঠেকাতে বইমেলাতে অালোর ঝলকানি

Next Post

পর্নোগ্রাফির একাল-সেকাল

পর্নোগ্রাফির একাল-সেকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT