চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাকাণ্ডের ১০ দিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 16, মে 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

হত্যাকাণ্ডের ১০ দিনের মধ্যে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাদের (আইও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জোড়া খুনের মামলার এক আসামির জামিন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও আইজি প্রিজনকে এ আদেশের অনুলিপি পাঠাতে বলা হয়েছে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আর আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু।

মামলার বিবরণ থেকে জানা যায়, বাগেরহাটের দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির জোড়া খুন মামলায় জামিন নিতে এসেছিলেন। তার জামিন আবেদনের শুনানি করতে গিয়ে দেখা যায়, মামলার রেকর্ডে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন নেই। তখন আদালত মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাটের মোরলগঞ্জের উপ পরিদর্শক ঠাকুর দাস মণ্ডলকে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। কিন্তু আদালতের নির্দেশের পরও প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডলকে গত ৬ মে তলব করে হাইকোর্ট। সে অনুযায়ী আজ হাজির হয়ে তদন্ত কর্মকর্তা সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে নিয়ে আসেন। সেই সঙ্গে ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে না পারার কারণ ব্যাখ্যা করার পর আদালত আসামির আবেদনটি খারিজ করে দিয়ে আদেশ দেন।

এর আগে গত বছরের ১ অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদারকে (৫২) বাড়ি থেকে ও যুবলীগ নেতা শুকুর আলী শেখকে (৪০) দৈবজ্ঞহাটি বাজার থেকে ধরে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এ খুনের ঘটনার করা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ ইউনিয়ন পরিষদের দফাদার আবুয়াল ফকির, চৌকিদার আবুল শেখ, জুলহাস ডাকুয়া ও কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন জানায় মামলার প্রধান আসামি শহিদুল ফকির। সেখানে জামিন না পেয়ে হাইকোর্টে জামিন আবেদন করে সে। সে আবেদনের শুনানিতেই উঠে আসে মামলার সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন না থাকার বিষয়টি। এরপর আদালত আজ সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেওয়া বিষয়ে আদেশ দিলেন।

Tags: ময়নাতদন্তহাইকোর্ট
Previous Post

মন্ত্রীকেই যদি ঝামেলায় পড়তে হয় তবে গ্রাহকরা কী সেবা পাবেন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Next Post

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি প্রত্যাহারে ল’ রিপোর্টার্স ফোরামের অনুরোধ

Next Post

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি প্রত্যাহারে ল’ রিপোর্টার্স ফোরামের অনুরোধ

ধানের মূল্য সংক্রান্ত সমস্যা সমাধানে বিদেশে চাল রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT