চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:52 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2018
in কক্সবাজার, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে আঠাশ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।

পুলিশের প্রাথমিক ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি রণজিত বড়ুয়া জানান, বুধবার ভোর রাতে টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অসাবধানতাবশত আগুন লেগে যায়। এতে পলিথিনি, বাঁশ ও গাছের খুঁটির ঝুপড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ১৪টি ঘরে বসবাসরত ২৮টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিধেয় বস্ত্র ও ত্রাণের খাদ্যদ্রব্য পুঁড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ১৪ টি ঝুপড়ী ঘরে বসবাসকারি ২৮ টি রোহিঙ্গা পরিবারের বসতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান ওসি।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে সহায়তার জন্য সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন বলে জানান রণজিত।

ওসি বলেন- পুড়ে যাওয়া ওই রোহিঙ্গা ক্যাম্পের কাছ থেকে সোমবার সকালে গলাকাটা রক্তাক্ত অবস্থায় তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছিল পুলিশ।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পসেমি লিড
Previous Post

ছারপোকার কামড়ে হাসপাতালে ৮ ক্রিকেটার

Next Post

আলস্যের ফাঁদে বিশ্বে ১৪০ কোটি মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

আলস্যের ফাঁদে বিশ্বে ১৪০ কোটি মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বছরের দীর্ঘ ম্যাচ জিতে সেমিতে নাদাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT