চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 21, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি বলা হয়, ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরে প্রাক-নিবন্ধিত ব্যক্তিকে আগামী ২৮ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা এখনও খালি আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে আহ্বানকৃত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালন করতে আগ্রহীদের পরিচালক,হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন [email protected]; বা [email protected] ই-মেইলে অবহিত করণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সকল ব্যক্তিকে আগামী ২৭ মার্চের পূর্বে পাসপোর্ট দাখিল করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের অন্য এক বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১০ মার্চ তারিখে জারীকৃত বিজ্ঞপ্তিতে সময়সীমা ২১ মার্চের পরিবর্তে আগামী ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়।

তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

Tags: হজ যাত্রী
Previous Post

নেইমারকে ছাপিয়ে তবে এমবাপে?

Next Post

‘সাফ আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট’র প্রথম আয়োজক হবে বাংলাদেশ

Next Post

‘সাফ আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট’র প্রথম আয়োজক হবে বাংলাদেশ

আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT