চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ পালন শেষে কোরবানি করেছেন হাজিরা

চকোর মালিথা by চকোর মালিথা
1:52 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

রোববার হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে অনেক হাজি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে এখন কাবার পথে। সকালে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর মেরে সেখানে পশু কোরবানি দিয়ে ঈদ-উল আজহা পালন করছেন হাজিরা।

পবিত্র আরাফাত ময়দানে রোববার দিনভর মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে নিজেকে সমর্পন করে রাত্রি যাপন করেছেন মুজদালিফায়। খোলা আকাশের নিজে সারারাত নিজেকে উপলব্ধি করে ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুর শহর মিনায়। প্রথম দিন সেখানে বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে ৭টি পাথর মারেন তারা।

হজরত ইব্রাহিম আলাইহি ওয়া-সাল্লাম এর ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব অহংকার এবং আমিত্বকে খতম করার জন্য প্রতিকী এই পাথর মারা। এভাবে শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে মুলত অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাপিয়ে পড়ার প্রেরণা অর্জন আল্লাহর এই মেহমানদের। শয়তানকে লক্ষ করে আগামী ২ দিন আরো ৪২টি পাথর মারবেন হাজিরা।

পবিত্র এই মিনাতেই মহান আল্লাহর সন্তষ্টির জন্য বাবা ইব্রাহীম এবং মা হাজেরা তাদের সন্তান ইসমাইলকে দিতে প্রস্তুত হন। সেই মিনাতেই অনেক ভীড় ঠেলে শয়তানকে পাথর মারার পর কুরবানি করে মাথা মুন্ডন করছেন হাজিরা। এর পর এহরাম খুলবেন তারা।

এসব আনুষ্ঠানিকতা আগে ভাগে শেষ করে পবিত্র কাবা শরীফ তওয়াফ করতে অনেকেই রওনা হয়েছেন মক্কা নগরীর দিকে।

Tags: হজ
Previous Post

বাফুফে কর্তাদের এবার সামর্থ্য প্রমাণের পালা

Next Post

দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপিত

Next Post

দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপিত

গরু পছন্দ হয়েছে তাসকিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT