চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ ক্যাম্পে ইতালিফেরতদের নিরাপত্তায় সেনা মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 14, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থাকা ইতালিফেরত প্রবাসীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

আইএসপিআর-এর পরিচালক লেঃ কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইতালিফেরতদের হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের সময়কালে তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।’

শনিবার ইতালি থেকে দেশে ফেরা ১৪২ জন প্রবাসীকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে নেয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

সে সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন। এমনকি তাদের কেউ কেউ পুলিশের সাথে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। সেই ঘটনার পর সেখানে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইতালিতে। পরিস্থিতি মোকবিলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর সেই অবস্থার মধ্যে ইতালির ভেনেতো থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটে বাংলাদেশে আসেন শতাধিক প্রবাসী।

ইতালি থেকে আসা ফ্লাইটটি দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছায় শনিবার দুপুরে।

এর আগে চীনের উহান ফেরত প্রবাসীদের হজ্জ ক্যাম্পে কোয়ারেন্টাইনের সময়ও সেনাবাহিনী এই দায়িত্ব পালন করে।

Tags: সেনা মোতায়েন
Previous Post

স্পেনে একদিনে করোনা আক্রান্ত দেড় সহস্রাধিক

Next Post

করোনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা ভারতের

Next Post

করোনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা ভারতের

করোনায় এমন সুখবর অব্যাহত থাকবে কি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT