চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজে যাওয়ার দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চকোর মালিথা by চকোর মালিথা
8:41 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

হজে যাওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হজ ক্যাম্পে বিক্ষোভ করেছেন কোটার বাইরে থাকা হজে যেতে ইচ্ছুকদের এজেন্টরা। তবে ধর্মমন্ত্রণালয় এবং হাব বলছে কোটা বঞ্চিতদের হাত থেকে বাঁচতে আন্দোলনের নামে পানি ঘোলা করছে আন্দোলনকারীদের নেতারা।

কোটার বাইরে থাকাদের হজে যাওয়ার সুযোগ করে দেয়ার দাবিতে হজ ক্যাম্পে সংশ্লিষ্ট এজেন্টরা বিক্ষোভ করেন। আশকোনা হজ ক্যাম্পের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় অনেকেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীদের প্রতিনিধি আব্দুল কবীর খান জামান বলেন, গত বছর ১১ হাজারের বেশি ওমরাহ যাত্রী আসেনি। যার কারণে আমাদের ওমরাহ বন্ধ হয়ে গেছে। আগামীতে খুলবে কিনা তা আমরা জানি না। আমাদের আশংকা হজেও ওই ধরনের ঘটনা ঘটতেছে।

যাচাই বাছাই কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন হজ এজেন্টদের সংগঠন হাব-এর। সংগঠনের মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত বলে যারা পরিচয় দিচ্ছে। তাদের মধ্যে থেকেই তারা নেতৃত্ব নির্বাচন করেছে এবং সেই নেতৃবৃন্দ পরীক্ষা-নিরীক্ষা করে কিছু বের করতে পারেননি।

হাবের সভাপতি মো: ইব্রাহীম বাহার বলেন, ক্ষতিগ্রস্তের যারা প্রতিনিধি তারাই তো এখানে জড়িত। আমরা সবসময়ই বলেছি, যারা কোটা বঞ্চিত স্বচ্ছতার ভিত্তিতে তাদের কোটা বন্টন করে দেওয়া হোক।

ধর্মমন্ত্রণালয় বলছে সৌদী আরবের কোটার বাইরে অতিরিক্ত এক জনেরও বেশী যাওয়ার সুযোগ নেই। একথা শুরু থেকেই বলা হয়েছে।

ধর্মসচিব চৌধুরী মো: বাবুল হাসান বলেন, উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগটা তুলছে এবং কোটা বঞ্চিতদের যে প্রতিনিধিরা আছে তাদেরও ব্যক্তিগত হীন স্বার্থসিদ্ধির জন্য বা তাদের অপরাধ ঢাকার জন্যে এসব করছে ও বলছে।

বাংলাদেশে এবছরই প্রথম হজে যেতে ইচ্ছুকদের সংখ্যা কোটার বেশি হয়েছে।

Tags: হজহজযাত্রী
Previous Post

হজে যাওয়ার দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Next Post

লাল-সবুজের জার্সি কনটেস্টে ১৫টি জার্সি বাছাই

Next Post

লাল-সবুজের জার্সি কনটেস্টে ১৫টি জার্সি বাছাই

জমি সংক্রান্ত বিরোধে শিশু গুলিবিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT