চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের খুতবা: বিশ্বজুড়ে আবারও অনন্য উচ্চতায় বাংলা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:54 অপরাহ্ন 30, জুলাই 2020
in সম্পাদকীয়
A A
আরাফাতের ময়দানে হাজীদের দোয়া ও জিকিরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে পবিত্র হজ পালন হচ্ছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজীরা। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ। এর পরিপ্রেক্ষিতে হাজীরা সূর্যাস্ত পর্যন্ত ঐতিহাসিক এই ময়দানে অবস্থান করে হজের ধারাবাহিকতায় আল্লাহর জিকিরসহ অন্যান্য ইবাদতে মশগুল রয়েছেন।

করোনাভাইরাস মহামারির কারণে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এক ভিন্ন আবহে পালিত হচ্ছে এবারের হজ। প্রতিবছর যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০-২৫ লাখ মুসলমান এসে হজ পালন করে থাকেন, এবার সেখানে সৌদি আরবে অবস্থানরত মাত্র ১০ হাজার মানুষ এই সুযোগ পাচ্ছেন। অন্যদিকে প্রতি ৫০ জন হাজীর জন্য দেওয়া হচ্ছে একজন চিকিৎসক। এবারের এমন পরিস্থিতির জন্য সৌদি সরকার এমন ব্যবস্থা গ্রহণ করেছে। মহামারি মোকাবেলায় সৌদি সরকারের আন্তরিকতা প্রশংসনীয়।

এবার পবিত্র হজের খুতবা দেওয়া হয়েছে কয়েকটি ভাষায়। এরমধ্যে বাংলা ভাষায়ও প্রচার হয়েছে হজের খুতবা। রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আরও একবার বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থান জানান দিতে পেরেছে। এর মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষও সম্মানিত হয়েছেন। ভবিষ্যতেও সৌদি কর্তৃপক্ষ এ ধারা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি।

মহামারির প্রেক্ষাপটে এবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা পাথর সরবরাহ করা হবে হাজীদের। অর্থাৎ সকল ক্ষেত্রেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেষ্ট হজ কর্তৃপক্ষ। পবিত্র মক্কা-মদিনার এ শিক্ষা আমাদেরও ধারণ করতে হবে। কোরবানীর সকল আয়োজনে করোনা সংক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে কোরবানীর বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে।

এটা আমাদের মনে রাখতে হবে যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগের মহিমায় কোরবানী ফরজ করেছেন। কোরবানীর মর্মই হলো ত্যাগ করার মানসিকতা বৃদ্ধি করা। এজন্য কোরবানীর সময় ভাইরাসের সংক্রমণে নিজে এবং অন্যরা যেন আক্রান্ত না হন, সেই বিষয়টি আমাদেরই নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা সবাই মিলে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো। এ বিষয়গুলো মাথায় রেখে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: বাংলা ভাষাসম্পাদকীয়হজহজের খুতবা
Previous Post

তথৈবচ জীবন এখন, তবুও সুবোধরা পালাতে পারে না

Next Post

ভাষানটেক বস্তিতে আগুন

Next Post
আগুনের শিখা লাল ও কমলা রঙের জ্বলন্ত flames. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষানটেক বস্তিতে আগুন

পশুর হাটে গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত, মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পশুর হাটে তৎপর অজ্ঞান পার্টির সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT