চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন রাজা সাউথ কোরিয়া

রিয়াজুল ইসলাম শুভ by রিয়াজুল ইসলাম শুভ
9:02 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকি দল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত ও পুরস্কার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের মতো ফাইনাল বুঝি একেই বলে। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ বাঁশি বাজার মাত্র এক সেকেন্ড আগে গোল, ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে নিয়ে গিয়ে দুর্দান্তভাবে চাপ সামলে ওঠা, সাউথ কোরিয়া দেখিয়ে দিল এশিয়ায় হকির রাজত্ব তাদেরই মানায়।

বুধবার সন্ধ্যায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে জাপানকে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে সাউথ কোরিয়া। তারা প্রথমবারের মতো এশিয়ান আসরের সেরার মুকুট পরল।

ম্যাচের আট মিনিটে বাঁ-দিক থেকে জুনউ জিউংয়ের মাটি ঘেঁষা হিট, বল জালে জড়ালে লিড পায় কোরিয়া।

সমতায় ফিরতে জাপান বেশি সময় নেয়নি। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কেন নাগাইয়সসি লক্ষ্যভেদ করেন। পাঁচ মিনিট পর রিওমা ওকা রিভার্স হিটে চোখ ধাঁধানো মন-মাতানো এক গোল করে জাপানিদের এগিয়ে নেন।

খেলার ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়শিকি কিরিশিতা নিশানাভেদ করলে জাপান ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে।

এরপর জাপান গোলরক্ষক দু-দুবার প্রতিপক্ষের হিট প্রতিহত করে দলকে বিপদমুক্ত রাখেন।

৫৫ মিনিটে কোরিয়ার জংইউন জ্যাং পেনাল্টি কর্নার থেকে গোল করলে ম্যাচ জমে উঠতে থাকে। পরের মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল তারা। অল্পের জন্য বল জালের ভেতর যায়নি।

খেলা শেষ হওয়ার মাত্র এক সেকেন্ড আগে জং লিউন জ্যাং পেনাল্টি কর্নার থেকে নাটকীয় এক গোল করে বসলে ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে গড়ায়।

জাপানের হয়ে প্রথম হিট নিতে আসা রাইকি ফুজুশিমার শট কোরিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দেন। পরের হিটে জুংজুন লি লক্ষ্যভেদ করলে কোরিয়া এগিয়ে যায়।

জাপানের হয়ে সেকেন্ড হিটে রিওমা ওকা গোল করেন। সেকেন্ড হিটে কোরিয়ার চেয়ন উ জি বল জালে পাঠালে স্কোর দাঁড়ায় ২-১।

এরপর জাপানের হেয়নজিন কিম গোল করতে না পারলে ম্যাচ কোরিয়ার দিকে হেলে পড়ে। সেটি আরও জোরাল করেন তায়েলি হাওয়াং। তার হিটে বল জালে গেলে স্কোর হয় ৩-১।

পরের হিটে জাপানের সেরনে তানাকাকে কোরিয়ার গোলরক্ষক ডি-বক্সে ফেলে দিলে আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের বাঁশি বাজান, তা থেকে নিশানাভেদ করেন ইয়শিকি কিরিশিতা।

হেসেউং লি যখন জাপানের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন, তখন চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে বুনো উল্লাস মেতে ওঠে কোরিয়ানরা।

Tags: এশিয়ান হকি ফেডারেশনপাকিস্তানলিড স্পোর্টসসাউথ কোরিয়া
Previous Post

সৌদিতে ২ দিনের জন্য উটের ভাড়া ৪৫ কোটি টাকা

Next Post

পাকিস্তানের হারের কারণ তাহলে এই

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় পোষাক পরিহিত, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের হারের কারণ তাহলে এই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে বিবাহিত, অন্তঃসত্ত্বা মেয়েদের হলে থাকার বিধিনিষেধ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT