চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকি’র এহতেশাম সুলতান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 17, আগস্ট 2020
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
হকি’র এহতেশাম সুলতান এর ছবি, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বামে এহতেশাম সুলতান, ডানে ইমতিয়াজ সুলতান জনি

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড়-কোচ এহতেশাম সুলতান মারা গেছেন। লিভার ক্যান্সারে আক্রান্ত থাকা জাতীয় পুরস্কার প্রাপ্ত এ ক্রীড়াব্যক্তিত্ব সোমবার ভোরে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এহতেশাম সুলতানের পরিবারে কৃতি খেলোয়াড়ের বাস। তার ছোটভাই ইমতিয়াজ সুলতান জনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তাদের আর চার ভাইয়ের একজন এলহাম আবাহনী লিমিটেডের নামকরা গোলরক্ষক ছিলেন, আরেক ভাই ডন দাপটে খেলতেন ঢাকার ফুটবলে।

এহতেশাম ফুটবল-হকি দুটিতেই পারদর্শী ছিলেন। তিনি পিডব্লিউডির হয়ে প্রথম বিভাগে খেলেছেন ফুটবল, সোনালী ব্যাংকের হয়ে খেলেছেন হকি। তবে তারকাখ্যাতি পান হকিতে।

১৯৬৮’তে শুরু করে ’৭০ পর্যন্ত পূর্ব পাকিস্তান দলে খেলেছেন এহতেশাম। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর অপরিহার্য সদস্য থাকেন লাল-সবুজের জাতীয় দলেও। ১৯৮২ সালে স্টিক তুলে রাখার পর জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন দীর্ঘ সময়।

Tags: ইমতিয়াজ সুলতান জনিবাংলাদেশ ফুটবল দলবাংলাদেশ হকি দললিড স্পোর্টস
Previous Post

দেশে মৌসুমী বায়ু সক্রিয়, বৃষ্টির পূর্বাভাস

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৯৫, মৃত্যু ৩৭

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৯৫, মৃত্যু ৩৭

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৭৯ হাজার ১৪৪, মৃত ৩৬৯৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT