চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে আত্মঘাতী ব্যক্তিকে বাঁচানো পুলিশ সদস্যের জয়-জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 15, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

স্পষ্ট উর্দুতে কথা বলে এক পাকিস্তানি ব্যক্তিকে আত্মহত্যা করার চিন্তা থেকে বের করে আনায় অনলাইনে হংকংয়ের এক তরুণ পুলিশ সদস্যের জয়জয়কার চলছে।

আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তি একটি নির্মাণ এলাকায় থাকা ২০ মিটার উঁচু ক্রেনের ওপর চড়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তা দেখে পুলিশে খবর দেয়।

তখন ২০ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ কনস্টেবল ইফজাল জাফর নিজে ওই ক্রেনে চড়েন এবং সেই ব্যক্তির সঙ্গে উর্দুতে কথা বলে তাকে বোঝাতে চেষ্টা করেন। তার বোঝানোতে শান্ত হয়ে আত্মহত্যার চেষ্টাকারী নিচে নেমে আসেন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ইফজাল জাফর সিনিয়রদের প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে যথেষ্ট খ্যাতি পেয়েছেন। তার নামে সামাজিক মাধ্যমে একটি ফ্যানক্লাবও খোলা হয়েছে।

এ ঘটনার জবাবে জাফর বলেন, তিনি  শুধু প্রশিক্ষণটাই অনুসরণ করেছেন।

তিনি বলেন: ‘আমি অ্যাকাডেমি থেকে শেখা কৌশলগুলো কাজে লাগিয়েছি। আমার মনে হয়, আমি তার সঙ্গে নিজ ভাষায় কথা বলতে পারায় তিনি নিরাপদ বোধ করেছেন।’

কনস্টেবল জাফর উর্দুর পাশাপাশি অনর্গল ক্যান্টোনিজ ভাষায় কথা বলতে পারেন বলে জানিয়েছে বিবিসি।

ইফজাল জাফর এক বছরেরও কম সময় আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। পুরো জেলায় তিনিই একমাত্র পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ অফিসার।

হংকং পুলিশের চীন ছাড়া অন্যান্য দেশের বংশোদ্ভূত ব্যক্তিদের পুলিশে নিয়োগ দেয়ার বিশেষ প্রকল্প (অপারেশন জেমস্টোন)-এর অধীনে জাফরের নিয়োগ হয়।

Tags: হংকং
Previous Post

মোস্তাফিজের পর মিরাজের জোড়া সাফল্য

Next Post

সামাজিক বনায়নের নামে টাঙ্গাইলের প্রাকৃতিক বনে ঢুকছে বিদেশি গাছ

Next Post

সামাজিক বনায়নের নামে টাঙ্গাইলের প্রাকৃতিক বনে ঢুকছে বিদেশি গাছ

সেই ৯ ‘ভাগ্যবানে’র একজন মোসাদ্দেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT