চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 13, মে 2017
in বাংলাদেশ
A A

চট্টগ্রামের ফটিকছড়ির বারৈরহাট এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।

শনিবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তারা হলেন- চট্টগ্রাম প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর অফিস সহকারী সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

নেপের পরিচালক মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, তিনি সরকারি কাজের অংশ হিসেবে খাগড়াছড়ি পিটিআই পরিদর্শন করতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফটিকছড়ির বারৈরহাট এলাকার আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তিনি জানান, গুরুতর আহত অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিগত দুই বছর যাবত নেপে কর্মরত ছিলেন ফজলুর রহমান। তিনি ময়মনসিংহের কালিবাড়ী রোডে জন্মগ্রহণ করেন।

নেপের ওয়েবসাইটে তার সম্পর্কে বলা হয়েছে, তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (স্পেশাল) ব্যাচের একজন সদস্য। সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মহাপরিচালক পদে যোগদান করেন।

তাছাড়া তিনি উপজেলা ম্যাজিষ্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

তাড়াশে ভেজাল বীজে ধানের ফলন বিপর্যয়

Next Post

বাজেটে শস্য বীমার আওতা বৃদ্ধি ও সুদমুক্ত ঋণের ঘোষণা চান কৃষক

Next Post

বাজেটে শস্য বীমার আওতা বৃদ্ধি ও সুদমুক্ত ঋণের ঘোষণা চান কৃষক

কুমিল্লা বোর্ড

দুপুরের পর কাউকে পাওয়া যায় না কুমিল্লা শিক্ষা বোর্ড অফিসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT