চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় গিনিতে ৮ ফুটবলার নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 07, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A
গিনিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আফ্রিকান দেশ গিনির দ্বিতীয় বিভাগের দল এতুইলে ডি গিনির ৮ ফুটবলার। বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পেশাদার ফুটবল লিগ কমিটি (এলজিএফপি)।

বৃহস্পতিবার সকালে বাসে রাজধানী কোনাক্রি থেকে ৬৫০ কিলোমিটার দূরে কানাকানে লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে যাচ্ছিলেন এতুইলে ডি গিনির ২৭ ফুটবলার। আনুমানিক ২৫০ কিলোমিটার পেরিয়ে টিম্বো নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাসের চালকও।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলফা কোন্ডে। নিহতদের লাশ ও আহতদের নিয়ে আসা হয়েছে রাজধানী কোনাক্রিতে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক নেমে আসে গিনিতে। লিভারপুলে খেলা দেশটির মিডফিল্ডার নাবি কেইটা ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবার ভাই ফ্লোরেন্টিন পগবা শোক ও সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি।

শেষ তিনমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় ফুটবলার নিহতের ঘটনা ঘটলো গিনিতে। গত ডিসেম্বরে মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন ওয়াক্রিয়া এফসির দুই ফুটবলার।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সৌদি রাজপরিবারের প্রভাবশালী তিন সদস্য আটক

Next Post

আঁখির কণ্ঠে নারীদের জন্য রচিত সব গান

Next Post
প্রফুল্ল নারী হাসি সহ এক মহিলার ছবি, সুন্দর সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আঁখির কণ্ঠে নারীদের জন্য রচিত সব গান

অর্থনৈতিক পতনের গ্রাফ, অর্থনীতির অবনতি নির্দেশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনে নামানোর সংস্কৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT