চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে অভিনেতা সাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
অভিনেতা সাই সড়ক দুর্ঘটনায় আহত, আইসিইউতে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের ক্যাবল ব্রিজ এলাকায় মোটরবাইক নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদে বলা হচ্ছে, নিজের স্পোর্টস বাইক চালাচ্ছিলেন সাই ধরম তেজ। এসময় রাস্তায় কাদা এবং বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে মাথা ও বুকে বেশ আঘাত পান সাই।

পরবর্তী সময়ে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালের আইসিইউ তে রয়েছেন এই অভিনেতা।

চিকিৎসায় বেশ ভালোই সাড়া দিচ্ছেন সাই। চোট গভীর হলেও খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে চিকিৎসকরা জানান, অভিনেতার ব্রেন, স্পাইন অথবা অন্য কোনও গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। কলার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং বেশ কিছু সফ্ট টিস্যু ইনজুরি হয়েছে। তবে এইমুহূর্তে কোনোরকমের অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে সাইয়ের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আপাতত সুস্থ আছেন তারকা। উনি দ্রুত সেরে উঠছেন। চিন্তার কোনও কারণ নেই’।

সাইয়ের সড়ক দুর্ঘটনার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে দক্ষিণ ভারতের নামিদামি তারকারাও পোস্ট করেছেন। এরমধ্যে সুপারস্টার চিরঞ্জীব, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর এবং বিজয় দেবরকোন্ডাও রয়েছেন।

Tags: চিরঞ্জীবজুনিয়র এনটিআরদুর্ঘটনাপবন কল্যাণবিজয় দেবরকোন্ডাসড়ক দূর্ঘটনা
Previous Post

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

Next Post

নৌকার মনোনয়ন পেলেন যারা

Next Post

নৌকার মনোনয়ন পেলেন যারা

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT