চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী খুশির বেঁচে যাওয়া ‘মিরাকল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 18, জুলাই 2020
in বিনোদন
A A
অভিনেত্রী খুশি সড়ক দুর্ঘটনায় আহত, ক্ষতিগ্রস্ত গাড়ি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। তার বেঁচে যাওয়াকে ‘মিরাকল’ বলছেন ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেতা চঞ্চল চৌধুরী।

করোনাকালিন কোনো শুটিংয়ে অংশ না নিলেও আসন্ন ঈদুল আযহার জন্য ‘নসু ভিলেন’ নামের একটি নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নেন খুশি। গেল বৃহস্পতিবার এই নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি ও চঞ্চল চৌধুরীসহ অনেকে।

শুক্রবার এই নাটকের শুটিংয়ে অংশ নিতে পুবাইল যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন খুশি। স্থানীয় মাজুখান বাজারের কাছে এই ঘটনা ঘটে। কাভার ভ্যানের ধাক্কায় তার গাড়িটি ধুমরে ‍মুচড়ে যায়।

শুক্রবার বিষয়টি সামনে না এলেও শনিবার খুশি নিজেই এমন ভয়ংকর দুর্ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি,ভাল আছি!’

চ্যানেল আই অনলাইনকে অভিনেতা চঞ্চল চৌধুরী বললেন, এটা একটা কাকতালীয় ঘটনা। কেননা, কোনো নাটকের শুটিং থাকলে আমরা দুজন একসাথেই স্পটে যাই। সাধারণত আমি তাকে বাসা থেকে তুলে নিয়ে যাই, কিংবা সে আমাকে গাড়ি দিয়ে এসে তুলে নেয়। কিন্তু শুক্রবার দিন শুটিংয়ে তার কলটাইম ছিলো সকাল ১০ টায়, আর আামার ছিলো ১১টায়। এক ঘন্টা আগে হওয়ায় সে একাই রওনা দিয়েছিলো। আর তারপরই শুনি দুর্ঘটনার খবর!

চঞ্চল চৌধুরী বলেন, খুশির দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরই সোজা আমি সেই স্পটে যাই। তারপর সারাদিনই এগুলো নিয়ে কেটে গেল। খুশি মানসিকভাবে আতঙ্কিত, আর এটা হওয়ারই কথা। কারণ, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। এমন ভয়াবহ দুর্ঘটনার পরও তার বেঁচে যাওয়া রীতিমত মিরাকল।

এসময় প্রশ্ন রেখে চঞ্চল চৌধুরী বলেন, আমাদের রাস্তা আর কবে নিরাপদ হবে? আইন অমান্য করা নিয়মে পরিনত হয়েছে, মানুষের জীবনের মূল্য আমরা কবে দিতে শিখবো?

খুশির সর্বশেষ আপডেট জানিয়ে চঞ্চল বলেন, গাড়িটির অবস্থা কেউ দেখলে ভাববেন, এখানে যারা ছিলো সবাই মারা গেছেন! তবে শারীরিকভাবে খুব একটা জখম না হলেও মানসিকভাবে দুর্ঘটনার পর ট্রমাটাইজ হয়ে আছেন খুশি। তবে তাকে নিয়ে শনিবার সকাল থেকে পূবাইলে নাটকের স্পটেই আছেন বলেও জানান এই অভিনেতা।

দুর্ঘটনা নিয়ে অভিনেত্রী খুশির বিস্তারিত পোস্ট:

Tags: চঞ্চল চৌধুরীলিড বিনোদনশাহনাজ খুশি
Previous Post

সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা নেয়ার তিন শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা

Next Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

Next Post
করোনাভাইরাস রোগীদের জন্য অ্যাম্বুলেন্সে চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

জুনাইদ একটি হালকা হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বছর বয়সেই থেমে গেলেন মডেল জুনাইদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT