চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনার কবলে রাজ-তুষি-খায়রুল ও জুনায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 27, আগস্ট 2021
in বিনোদন
A A
সড়ক দুর্ঘটনায় আহত ও আহতদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র চার অভিনেতা সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তারা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসার ও জুনায়েদ।

বর্তমানে তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে অভিনেত্রী তুষির বাম পাঁজরের হার ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শরিফুল রাজ ও খায়রুল বাসারের অবস্থা আশঙ্কা মুক্ত থাকলেও জুনায়েদ এখনও রয়েছেন নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

তার ঘনিষ্ট একজন চ্যানেল আই অনলাইনকে জানান, জুনায়েদ দুর্ঘটনাকবলিত গাড়িটির মাঝখানে বসেছিলেন। বেশ চোট পেয়েছেন, তবে সকালে তার জ্ঞান ফিরেছে। চিকিৎসকরা জানিয়েছেন আশঙ্কামুক্ত। আইসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে৷

এদিকে গুলশান থানার এএসআই কামরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, রাত আড়াইটা তিনটার দিকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে পাশে থাকা গার্ডরা গাড়ির ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে। সবাই আহত হয়। ভাগ্যক্রমে বেঁচে যান।

সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এতে অভিনয় করে প্রশংসা কুড়ান শরিফুল রাজ, খায়রুল বাসার, জুনায়েদ, ইয়াশ রোহান ও নাজিফা তুষিরা।

Tags: আরিয়ানতুষিনেটওয়ার্কের বাইরেরাজলিড বিনোদন
Previous Post

বাংলাদেশের বিপক্ষে ‘পজিটিভ’ অ্যালেনের বদলি হেনরি

Next Post

এমবাপে-রিয়াল চুক্তির ঘোষণা দ্রুতই?

Next Post
এমবাপে রিয়াল চুক্তির জন্য প্রস্তুত, ফুটবল বিশ্বে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে-রিয়াল চুক্তির ঘোষণা দ্রুতই?

উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কায় নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT