ড্যারেন স্যামি ও মুমিুনল হকের আউটই ম্যাচটিকে ঘুরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার রাজশাহীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর তিন রানের জয়ের পর বিসিবি’র মিডিয়া রুমে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন: আমি শুধু শেষ ওভারের শেষ বলে কিছুটা প্রিপারেশন নিয়েছিলাম, এইটুকু আত্মবিশ্বাস ছিল ভালো জায়গায় বল ফেলালে আর ভাগ্য ভালো থাকলে ম্যাচটা আমরা জিততে পারি। শাফিউল আর জুনায়েদের ওভার শেষ হয়ে গিয়েছিল তাই শেষ ওভারে আমাকেই আসতে হয়েছিল।
এরপরেও আমাদের নিজেদের উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভুল কম করতে হবে। আমরা যদি দল হিসেবে খেলতে পারি তাহলে যে কোন টীমকেই হারানো ক্ষমতা আমরা রাখি।
শেষ ওভার সম্পর্কে মাহমুদউল্লাহ বলেন: আমার চেষ্টা ছিল অফ স্টাম্পে বলটা ফেলার সেটাই আমি করেছি।
প্রতিপক্ষ রাজশাহী কিংসের এক্সিকিউশনে কিছু সমস্যা ছিলো জানিয়ে মাহমুদউল্লাহ বলেন: মিরাজের মতো ব্যাটসম্যানকে ওরা এতো পড়ে কেনো নামালো এটা একটা ভাবার বিষয় ছিলো।









