চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই তে চলছে প্রি-অর্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 02, নভেম্বর 2020
in টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই বিভিন্ন রঙের মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানের তরুণ প্রজন্মের নানামুখী চাহিদার এক অনন্য সমাধান হিসেবে স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো গ্যালাক্সি এস২০ এফই। দেশে ইতোমধ্যেই ফোনটির প্রি-অর্ডার গ্রহণ শুরু হয়ে গেছে।

বেশ কিছু আকর্ষণীয় অফারসহ গ্যালাক্সি এস২০ এফই প্রি-অর্ডারের সুযোগ থাকছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। হ্যান্ডসেটটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৯৯৯ টাকা। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জমা দেয়ার মাধ্যমে গ্রাহকরা সেটটি প্রি-অর্ডার করতে পারবেন।

‘ফ্যান এডিশন’ হিসেবে এ স্মার্টফোনের মডেলে নতুন মাত্রা যোগ করতে এর নামের সাথে ‘এফই’ যুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের ফ্যান, গ্রাহক ও ব্যবহারকারীদের জন্য ফটোগ্রাফি, গেমিং ও অন্যান্য সকল ফিচারের চমৎকার এক সমন্বয় ঘটিয়ে হ্যান্ডসেটটি ডিজাইন করা হয়েছে, যাতে করে ব্যবহারকারীদের প্রতিটি দিন হয়ে ওঠে আরো আনন্দময় ও সৃজনশীল।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘গ্রাহকদের চাহিদা ও ভালোলাগার
দিকগুলো আরো গভীরভাবে বুঝতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এজন্য উদ্ভাবনকে আরও
বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা গ্যালাক্সি এস২০ এফই নিয়ে এসেছি। এর মাধ্যমে
ব্যবহারকারীরা তাদের ভালোলাগার কাজগুলো করতে পারবেন।’

ব্যবহারের পূর্ণ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্যামসাং মডেলটিতে যুক্ত করেছে একটি অত্যাধুনিক প্রযুক্তির প্রসেসর। ভিডিও দেখা, গেম খেলা বা অন্য যেকোনো প্রয়োজনে স্ক্রলিংয়ের ক্ষেত্রে মডেলটির ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি লম্বা ফুল হাই-ডেফিনেশন সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ছবিকে প্রাণবন্ত ও উপভোগ্য করে ফুটিয়ে তুলবে।

দুর্দান্ত একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি মডেলটিতে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড ও ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। টেট্রা-বাইনিং টেকনোলজি সমৃদ্ধ এই ক্যামেরাগুলোর মাধ্যমে ব্যবহারকারীগণ এখন আরো অল্প সময়ের মধ্যে তুলতে পারবেন ঝকঝকে সব ছবি, যা সামাজিক মাধ্যমে তাদের দৈনন্দিন যোগাযোগকে করে তুলবে আরো দৃষ্টিনন্দন। এর উন্নত ও বৃহৎ ইমেজ সেন্সরগুলোতে রয়েছে মাল্টি-ফ্রেম প্রসেসিং, যার মাধ্যমে স্বল্প আলোতেও তোলা যাবে স্পষ্ট ও বর্ণিল সব ছবি।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফ্রেম ইন্টিগ্রেশনের সমন্বয়ে ক্যামেরার নাইট মোড মাল্টি-ফ্রেম প্রসেসিং সুবিধা যেকোন রেকর্ডিংয়ে চলমান বস্তুকে সুস্থির করে তোলে, ফলে ছবি ঝাপসা আসার চিন্তাকে ঝেড়ে ফেলে দিয়ে ব্যবহারকারীরা ছবি তোলার আনন্দের দিকেই এখন বেশি মনোযোগী হতে পারবেন।

দূর থেকে ছবি তোলার সুবিধার্থে মডেলটিতে রয়েছে ৩০এ· স্পেস জুম। তরুণ প্রজন্মের ব্যক্তিত্বের সাথে চমৎকারভাবে খাপ খাওয়া এই হ্যান্ডসেটটি ক্লাউড নেভি, ক্লাউড রেড এবং ক্লাউড মিন্ট এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

ব্যবহারকারীরা সেটটি থেকে আরো পাচ্ছেন শক্তিশালী ৪৫০০ মেগা অ্যাম্পিয়ার ব্যাটারি,
এক্সিনোস ৯৯০ প্রসেসরের অবিশ্বাস্য দ্রুততা এবং একটানা নির্ঝঞ্জাট ব্যবহারের জন্য সুপার-ফাস্ট
চার্জিং সুবিধা। আইপি৬৮ রেটিং সমৃদ্ধ ডিভাইসটি সম্পূর্ণরূপে পানি ও ধুলোবালি নিরোধক।

গ্রাহকদের জন্য থাকছে ৫০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করার
সুযোগ। এসএমএস-এর ভিত্তিতে এই সুবিধাটি গ্রহণ করা যাবে। এছাড়াও, সিটি ব্যাংক অ্যামে·,
স্ট্যান্ডার্ড চার্টাড এবং লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত
ইএমআই বা সহজ কিস্তি সুবিধা পাবেন। অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে
সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই ব্যবস্থা।

নির্ধারিত কিছু হ্যান্ডসেট মডেল এ·চেঞ্জের মাধ্যমেও ব্যবহারকারীরা সেটটি কিনতে পারেন।
সেক্ষেত্রে তাদের জন্য থাকছে অতিরিক্ত পাঁচ হাজার টাকা ছাড়। ‍s20fepreorder.com এই ওয়েবসাইট থেকে
হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করা যাবে।

Previous Post

কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা

Next Post

দীর্ঘ ৮ মাস পর বিদেশি মুসল্লিরা মক্কায়, অবস্থান করতে পারবেন সর্বোচ্চ ১০দিন

Next Post
মক্কায় বিদেশি মুসল্লিরা ৮ মাস পর অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৮ মাস পর বিদেশি মুসল্লিরা মক্কায়, অবস্থান করতে পারবেন সর্বোচ্চ ১০দিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে বিয়ে-পিকনিক সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT