চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যাটেলাইট উৎক্ষেপণে বিএনপি ভারতের ষড়যন্ত্র খুঁজলেও অবাক হবেন না হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 10, মে 2018
in রাজনীতি
A A

নিজস্ব স্যাটেলাইট থাকা ৫৭ দেশের এলিট ক্লাবে এখন বাংলাদেশ। বর্তমান সরকার এবং দেশের এ অর্জনকে এখন পর্যন্ত স্বাগত জানায়নি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। এ প্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন: বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আকাশ জয় করতে যাচ্ছে সরকার। আশংকা হচ্ছে, আকাশ জয়কে বিএনপির নেতারা আবার ভারতের ষড়যন্ত্র বলে বসবেন না তো।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজিত রুপরেখা বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন: শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয় হয়েছে। এবার আকাশ জয় করতে চলছে সরকার। বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সাবমেরিন ক্যাবল বিনা পয়সা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন বিএনপি বলেছিলেন দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। আসলে বিএনপির পক্ষে সাবমেরিন ক্যাবল ও স্যাটেলাইট বোঝা সম্ভব না।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, বিএনপির উচিত ছিলো সরকারকে অভিনন্দন জানানো। বিশ্বের ২০০ বেশি রাষ্ট্রের মধ্যে মাত্র ৫০টার চেয়ে কিছু বেশি দেশের স্যাটেলাইট আছে। আমরা সেই ক্লাবে যোগদান করেছি।

সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল করার তাদের শাস্তির দাবিও করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন: বেগম খালেদা জিয়াকে আইনের প্রক্রিয়া মুক্ত করা যাবে না। একটি ভিন্নতর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন: বিএনপির আন্দোলনের আহবানে মরা গাঙ্গে জোয়ার আসে না। তাদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয় না। মোশাররফের আন্দোলনের ডাক বর্ষাকালের ব্যাঙ ডাকার মতো।

শ্রমিকদের উদ্দ্যেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, শ্রমিকরা দাবী করার আগেই আমাদের নেত্রী আপনাদের দাবি পূরণ করেছে। এ সরকার শ্রমিকের অনেক প্রত্যাশার পূরণ করেছে। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামীতে তাকে আবারও ক্ষমতা আনতে হবে।

Tags: আওয়ামী লীগবঙ্গবন্ধু স্যাটেলাইটলিড নিউজহাছান মাহমুদ
Previous Post

টেস্ট নয়, টি-টুয়েন্টি খেলতে চায় অস্ট্রেলিয়া

Next Post

‘এ যাত্রায় বেঁচে গিয়েছি’

Next Post

'এ যাত্রায় বেঁচে গিয়েছি'

সহসাই অ্যাকর্ড মুক্ত হচ্ছে না বাংলাদেশ  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT