চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-কোহলিকে টপকে টেস্টে শীর্ষে উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 31, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
উইলিয়ামসন ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিলেন র‍্যাঙ্কিংয়ের তিনে, সেখান থেকে এক লাফে শীর্ষ দুইকে ছিটকে দিলেন কেন উইলিয়ামসন। স্টিভেন স্মিথ ও বিরাট কোহলিকে টপকে আইসিসির সবশেষ র‍্যাঙ্কিংয়ে এখন সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ড অধিনায়ক।

২০১৫ সালের শেষ নাগাদ সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন উইলিয়ামসন। পরে স্মিথ আর কোহলির দাপটে সিংহাসনে ফিরতে পারছিল না। বছরের শেষে এসে যেটি পারলেন কিউই ব্যাটসম্যান। সাবেক এক-দুইয়ের অফফর্ম আর নিজের দারুণ পারফরম্যান্সে স্বীকৃতি পেলেন তিনি।

বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১২৯ ও ২১ রানের দুটি ইনিংস খেলে দলকে জিতিয়েছেন উইলিয়ামসন, পেয়েছেন ১৩ রেটিং পয়েন্ট। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮৯০।

১১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিজের জায়গা ধরে রেখেছেন কোহলি, ১৩ রেটিং পয়েন্ট হারিয়ে তিনে নেমে গেছেন স্মিথ। মেলবোর্ন টেস্টে ৮ ও শূন্য রানের দুই ইনিংস খেলে এই দশা সাবেক নাম্বার ওয়ানের। আর অ্যাডিলেড টেস্টের পর দল থেকে ছুটি নিয়েছেন কোহলি।

কোহলির অনুপস্থিতিতে মেলবোর্নে ১১২ ও অপরাজিত ২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে, উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ছয়ে। চারে আছেন মার্নাস লাবুশেন ও পাঁচে বাবর আজম।

টেস্টের সেরা বোলারের জায়গা ধরে রেখেছেন অজি পেসার প্যাট কামিন্স। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড আছেন দুইয়ে। নিউজিল্যান্ডের দুই পেসার নিল ওয়াগনার ও টিম সাউদি আছেন যথাক্রমে তিন ও চারে, পাঁচে অজি পেসার মিচেল স্টার্ক।

টেস্টের সেরা অলরাউন্ডারদের তালিকায় কোনো ওলট-পালট হয়নি। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস যথারীতি শীর্ষে, দুইয়ে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তিনে রবীন্দ্র জাদেজা ও সাকিব আল হাসান আছেন চারে। পাঁচে মিচেল স্টার্ক।

Tags: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংকেন উইলিয়ামসনবিরাট কোহলিলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
Previous Post

প্রাক্তন প্রেমিক প্রসঙ্গে যা বললেন মৌসুমী হামিদ

Next Post

বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একাডেমি

Next Post
বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একাডেমি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একাডেমি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অপূর্ণতা ঘোচানোর বছর ২০২১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT