চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার স্মিথ-ওয়ার্নারের আলোয় অন্ধকারে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 30, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচে প্রায় একা হাতে শ্রীলঙ্কাকে পিষে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। বুধবার ব্রিসবেনে সঙ্গী পেলেন স্টিভেন স্মিথকে। দুজনের আলোতে দ্বিতীয় ম্যাচেও অন্ধকারে লঙ্কানরা। লাসিথ মালিঙ্গার দলকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন টি-টুয়েন্টির সিরিজ পকেটে ভরেছে অজিরা।

মাত্র কয়েকদিন আগেই টি-টুয়েন্টির একনম্বর দল পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কার প্রায় ‘দ্বিতীয় সারির’ দল। সেই শ্রীলঙ্কাই অস্ট্রেলিয়ায় গিয়ে হোয়াইটওয়াশের মুখে।

অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই হালে পানি পাচ্ছে না শ্রীলঙ্কা। এদিনও তাই। প্রথম ব্যাট হাতে এবং পরে বল। আগের ম্যাচে ৫৬ বলে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। এদিনও আউট হননি। রানের অভাবে অবশ্য সেঞ্চুরি করা হয়নি! তবে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অজি ওপেনার। তার পথে হেঁটেছেন সাবেক অধিনায়ক স্মিথও।

লঙ্কানদের ১১৮ রানের মামুলি টার্গেটে নেমে তৃতীয় বলেই আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ। খাতা খোলার আগেই তাকে সাজঘরমুখী করেন মালিঙ্গা। লঙ্কানদের বোলিং সাফল্যে সেখানেই যতি টেনে দেন ওয়ার্নার-স্মিথ।

পরে ১১৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন ওয়ার্নার-স্মিথ। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় ৪১ বলে ৯ চারে ৬০ রানে ওয়ার্নার এবং ৩৬ বলে ছয় চারে ৫৩ রানে অপরাজিত থাকেন স্মিথ। পুরো সাত ওভার হাতে রেখে ম্যাচ জিতে যায় অজিরা।

এর আগে টস জিতে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ভাইয়ের বিয়ের কারণে এ ম্যাচে খেলেননি অজি পেসার মিচেল স্টার্ক। তাতে অবশ্য ঝড়ের গতি কম সামলাতে হয়নি লঙ্কানদের। তবে শুধু গতিই নয়, ঘূর্ণি বলও কম ভোগায়নি তাদের। দুটি করে উইকেট নিয়ে টার্গেট হাতের নাগালে রাখেন কেন রিচার্ডসন, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগার।

অজিদের বোলিং গোলার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৯৯ রান করলেও এই ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করে অবশ্য ১১৭ পর্যন্ত যায় সফরকারীরা। যদিও ৯৫ রানে ৮ উইকেট গিয়েছিল তাদের। সর্বোচ্চ ২৭ রান কুশল পেরেরার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার গুনাথিলাকা। অন্যদের কেউ উল্লেখ করার মতো রান পাননি।

তিন ম্যাচের সিরিজে এখন ২-০তে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। সিরিজে শেষ ম্যাচ ১ নভেম্বর, মেলবোর্নে।

Tags: স্মিথ-ওয়ার্নার
Previous Post

‘গতিময়’ ফাইনালের অপেক্ষায় চট্টগ্রাম

Next Post

সংখ্যালঘু মতুয়াদের নিয়ে রেজা ঘটকের ছবি ‘হরিবোল’

Next Post

সংখ্যালঘু মতুয়াদের নিয়ে রেজা ঘটকের ছবি ‘হরিবোল’

সাকিবকে না পেয়ে সানির আক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT