চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-ওয়ার্নারকে দুয়ো না দিতে ‘অনুরোধ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 31, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

রীতিমত হাতজোড় করেছেন। প্রয়োজন হলে হয়তো মাথা নতও করতেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। ইংলিশদের কাছে মিনতি করে তিনি বলেছেন, মাঠে নামলে যেন কটূক্তি না করা হয় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে!

বল টেম্পারিংয়ের দোষে দোষী হয়ে একবছর নিষেধাজ্ঞা কাটানোর পর ফিরেছেন তারা। ১৪ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ান স্মিথ-ওয়ার্নার। সাউদাম্পটনে খেলেছেন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।

সেই ম্যাচে ওয়ার্নারকে গ্যালারি থেকে টানা বিরক্ত করেছে ইংলিশদের কট্টর সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’! অজি ওপেনারের দিকে বল গেলেই দুয়ো দিয়েছে ‘প্রতারক’ বলে।

বাদ যাননি স্মিথও। জবাবে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলে যত সমালোচনা মাঠেই থামিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক। এমনকি মাঠ ছেড়ে সাজঘরে ফেরার সময় দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানিয়েছে ইংলিশরাও। এর মাঝেও কিছু উগ্র সমর্থকের কটু কথা শুনতে হয়েছে স্মিথকে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাঠে যেহেতু খেলা, বাজে কথা শুনতেই হবে। তবে স্মিথ-ওয়ার্নারের ক্ষেত্রে সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেজন্য বিশেষ অনুরোধ করেছেন ল্যাঙ্গার। দুয়োর বদলে দুজনের জন্য শ্রদ্ধাই কামনা করেছেন অজি কোচ।

‘সবচেয়ে বড় সত্যিটা হল, ওরা মানুষ। আমার জন্য এটা ভীষণ রকম কঠিন। আমি একজন বাবা। আমার সন্তান আছে। অনেক সময় মনে হয় খেলোয়াড়রাই আমার সন্তান!’

‘আমি জানি অনেকেই বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়েছেন। এরজন্য ওদের চামড়া মোটা করা ছাড়া উপায় নেই। তবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, আমি চাই ঘৃণার পাশাপাশি মানুষরা তাদের সম্মানও করুক। কারণ তারা মানুষ, অসাধারণ ক্রিকেটার।’

‘ওরা একটা ভুল করে ফেলেছে। তার জন্য মূল্যও চুকিয়েছে। মূল্যটা অনেক বেশিই ছিল। একজন মানুষ হিসেবে যা ভাবার দরকার তাদের জন্য আমার ততটুকু ভাবনাই আছে।’

মাঠে নামলেই যে সমর্থকদের কথার ঝড়ে পড়তে হতে পারে স্মিথ-ওয়ার্নারকে সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন ইংলিশ গ্রেট স্যার ইয়ান বোথামও। বার্মি আর্মি সমর্থকেরা এরইমধ্যে নাকি ৮-৯টি ব্যঙ্গাত্মক গানও তৈরি করে ফেলেছেন। নিজ দেশের সমর্থকদের প্রয়োজনে একটু সংযত হওয়ার আহ্বান ইংলিশ কিংবদন্তির।

শনিবার ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে স্মিথ নিশ্চিতভাবেই খেলছেন, তবে খানিকটা শঙ্কা আছে ওয়ার্নারকে নিয়ে। গ্লুট স্ট্রেইন চোটে ভুগছেন অজি ওপেনার।

Tags: অস্ট্রেলিয়াডেভিড ওয়ার্নারবিশ্বকাপ-২০১৯ল্যাঙ্গারস্টিভেন স্মিথ
Previous Post

পিটারসেনের ‘ডার্ক হর্স’ অস্ট্রেলিয়া

Next Post

মেক্সিকান পণ্যে ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

Next Post

মেক্সিকান পণ্যে ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হাতিয়ায় গণধর্ষণের শিকার গৃহবধু, গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT