চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের শতকে জয়বঞ্চিত ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 30, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
অ্যাশেজে শতক হাঁকানো ইংল্যান্ড ক্রিকেটার স্মিথের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন টেস্টে নিজেদের ‘পচনটা’ ঠেকাতে পারলেও স্টিভ স্মিথকে ঠেকাতে পারেনি ইংল্যান্ড। আর সে কারণেই ৮ বছর পর সুযোগ পেয়েও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা হয়নি ইংলিশদের। অ্যাশেজের চতুর্থ ম্যাচে অজি অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতেই জয়বঞ্চিত সফরকারীরা। ড্র ম্যাচে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩২৭ রানের জবাবে ৪৯১ রান করে ইংল্যান্ড। ৪ উইকেটে ২৬৩ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৯৯ রানের লিড নিয়ে স্বাগতিকরা যখন ইনিংস ছাড়ে তখন দিনের খেলা একেবারে শেষ প্রান্তে। ম্যাচে সম্ভব্য কোনও ফলাফল না দেখে ব্যাটে নামেনি ইংল্যান্ড। পরে ড্র নিয়েই সন্তুষ্ট থাকে দুদল।

প্রথম তিন টেস্টে চরম ব্যর্থতার পর মেলবোর্নেই নিজেদের খুঁজে পায় ইংল্যান্ড ব্যাটসম্যানরা। সমালোচনার মুখে থাকা সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক অপরাজিত ২৪৪ রানের ইনিংস খেলেন। পরে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন। মূলত তার ব্যাটে ভর করেই ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু প্রথমে বৃষ্টি এবং পরে স্মিথের চওড়া ব্যাট মিলে হতাশ করে েইংলিশদের।

১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে ৬৫ রান জমা হতেই আউট হন ক্যামেরন বেনক্রফট ও উসমান খাজা। উইকেটে থিঁতু হতে পারেননি শন মার্শও। তিনি করেন মাত্র ৪ রান করে। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম ইনিংসে শতকের পর দ্বিতীয় ইনিংসেও ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৮৬ রান।

দলীয় ১৭৮ রানের মাথায় ওয়ার্নার সাজঘরে ফিরলেও অস্ট্রেলিয়াকে নিরাপদ রাখেন অধিনায়ক স্মিথ ও মিচেল মার্শ। পঞ্চম উইকেটে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শেষ দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন। ১০২ রান করে অপরাজিত ছিলেন স্মিথ। মার্শের ব্যাট থেকে এসেছে ১৬৬ বলে ২৯ রানের লড়াকু ইনিংস।

ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি করে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন স্মিথ। টেস্টে ১১০ ইনিংস খেলে ২৩ নম্বর শতকটি করে এই তালিকায় তিনি এখন তিননম্বরে। তার চেয়ে কম ইনিংস খেলে ২৩টি সেঞ্চুরি করেছেন ডন ব্রাডম্যান (৫৯ ইনিংস) ও সুনীল গাভাস্কার (১০৯ ইনিংস)। সিরিজে এটি তার তৃতীয় সেঞ্চুরি। তবে পরিস্থিতির বিচারে আগের দুটির চেয়ে মেলবোর্নের ম্যাচ বাঁচানো সেঞ্চুরি অনেকটা এগিয়ে থাকবে।

এছাড়া আরও একটি মাইলফলকের সামনে চলে এসেছেন স্মিথ। আর মাত্র ২৬ রান করতে পারলেই অস্ট্রেলিয়ার ১৫তম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারবেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এবারের অ্যাশেজ সিরিজ এরই মধ্যে ৩-০ ব্যবধানে জিতেই নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।

Tags: অ্যাশেজ ২০১৭-১৮স্টিভ স্মিথ
Previous Post

আপনার মতো গ্রেট অভিনেত্রীর প্রশংসা মৌসুমীকে ধন্য করেছে: ওমর সানী

Next Post

শেষ দিনে শাস্ত্রীয় সংগীত উৎসব মাতাবেন যারা

Next Post
চ্যানেল আই অনলাইন- বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৭

শেষ দিনে শাস্ত্রীয় সংগীত উৎসব মাতাবেন যারা

দুটি আইফোন হাতে ধরে দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরাতন আইফোনের কর্মক্ষমতা কমিয়ে মামলার মুখে অ্যাপলের দু:খ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT