চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের পর দেশে ফিরে যাচ্ছেন ওয়ার্নারও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইনজুরির কারণে আগেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার তার পথ ধরে দেশে ফিরে যাচ্ছেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। তিনিও ইনজুরির কারণে বিপিএল শেষ না করেই ফিরছেন বলে জানিয়েছে ক্রিকেট ডটকমএইউ।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট জানাচ্ছে, ইনজুরির কারণে ওয়ার্নারকে দেশে ফিরতে একরকম বাধ্য করা হচ্ছে। তবে আগমী সপ্তাহে অস্ট্রেলিয়ায় ফেরার আগে আরও অন্তত দুটি ম্যাচ খেলবেন সিলেট অধিনায়ক।

বৃহস্পতিবার ওয়ার্নারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, ২১ জানুয়ারি (সোমবার) দেশে ফিরবেন ওয়ার্নার। দেশে ফিরেই কনুইয়ের ইনজুরির ব্যাপারটা ভালো করে দেখবেন।

ইনজুরির বর্তমান অবস্থা কী সেটা পুরোপুরি জানে না সিএ। তারা বলছে, দেশে ফেরার আগে ১৮ ও ১৯ জানুয়ারি সিলেটের দুটি ম্যাচ খেলবেন ওয়ার্নার।

ওয়ার্নারের আগে ইনজুরিতে পড়েন সাউথ আফ্রিকায় বল টেম্পারিংয়ে অভিযুক্ত তার সঙ্গী ও তৎকালীন অধিনায়ক স্মিথ। তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে। গত সপ্তাহে দেশে ফেরেন স্মিথ। তিনিও কনুইয়ের ব্যথায় ভুগছেন। অন্তত ছয় সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে তাকে।

বিপিএলে শুরুটা ভালোই করেছেন ওয়ার্নার। পাঁচ ম্যাচে তুলে নিয়েছেন দুটি হাফসেঞ্চুরি। সবশেষ বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে করেন অপরাজিত ৬১ রান। এদিন জয় পেয়েছে তার দলে সিলেটও।

স্মিথ-ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ মার্চ। এই সময়েই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। যদিও সূচি এখনো ঠিক করেনি পিসিবি। এই সিরিজের দুটি ম্যাচ পাকিস্তানে খেলা নিয়ে আলোচনার কারণে সব আটকে আছে। এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে স্মিথ-ওয়ার্নারের।

Tags: ওয়ার্নারডেভিড ওয়ার্নারবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আত্মঘাতী হামলা

Next Post

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জের রিট খারিজ

Next Post

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জের রিট খারিজ

আলোচনার শীর্ষে, তবে বক্স অফিসে মন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT