চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথদের আরও নির্মম হতে বলছেন পন্টিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 29, নভেম্বর 2017
in স্পোর্টস
A A

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে রীতিমত উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শুরুতে এমনভাবে এগিয়ে যাওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন রিকি পন্টিং। তাই ইংলিশদের হোয়াইটওয়াশ করতে স্মিথদের আরও নির্মম হতে বলেছেন অ্যাশেজ ও বিশ্বকাপ জয়ী সাবেক অজি অধিনায়ক।

ব্রিসবেন টেস্টে প্রথম তিনদিন ভালই লড়াই করেছিল ইংল্যান্ড। কিন্তু চতুর্থদিন স্বাগতিকদের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। প্রায় পুরো একদিন হাতে রেখেই টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।

২০০৬-০৭ অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০তে হারিয়েছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজ শুরুর আগেও ইংলিশরা ভুগবে বলে মন্তব্য করেছিলেন তিনি। আর প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর প্রতিপক্ষকে ২০০৬-০৭’র তিক্ত অভিজ্ঞতা ফিরিয়ে দিতে বেশি নির্মম হতে বলছেন পন্টিং।

পন্টিং বলেছেন, ‘এসব সিরিজে শুরু থেকেই আপনাকে কঠোর হতে হবে। তার উপর শুরুতে এমন সুযোগ আসলে তো আপনাকে আরও বেশি নির্মম হতে হবে।’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক অজি অধিনায়ক আরেকটু যোগ করে বলেছেন, ‘যখন আপনি জানেন যে, আপনার বিরোধীরা পিছিয়ে আছে, তখন তাদের উপর বেশি করে ঝাঁপিয়ে পড়তে হবে। আশা করি, অস্ট্রেলিয়ানরা নিশ্চিতভাবেই সিরিজে ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে দেবে না।’

মারামারি করে অ্যাশেজে দলের সঙ্গী হতে পারেননি ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। তার উপর অস্ট্রেলিয়ায় গিয়ে ‘ঢুঁশ’ বিতর্কে জড়িয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। পন্টিং বলছেন, এই দুই খেলোয়াড়ের প্রভাব পুরো অ্যাশেজেই আঁচ করবে জো রুটের দল।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

Tags: অ্যাশেজ ২০১৭-১৮রিকি পন্টিং
Previous Post

ঢাবিতে ঘুরতে আসা সাবেক দুই শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

Next Post

মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: বিজিবি মহাপরিচালক

Next Post
বিজিবি মহাপরিচালক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: বিজিবি মহাপরিচালক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাম দলগুলোর ডাকা বৃহস্পতিবারের হরতালে বিএনপির সমর্থন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT