চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথও মানছেন ‘এই বাংলাদেশ ভয়ঙ্কর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 09, আগস্ট 2017
in স্পোর্টস
A A

গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মুশফিকুর রহিমের নামটাই ঠিকমত উচ্চারণ করতে পারেননি স্টিভেন স্মিথ। সেটির মাস দুয়েক পর মুশফিকবাহিনীকে নিয়ে আবারও মুখ খুলতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ককে। বলা ভালো লিখতে হয়েছে। সেই লেখায় টাইগারদের প্রাপ্য সম্মানটুকু দিতে ভুল হয়নি স্মিথের। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগে অজি দলপতি লিখেছেন, এই বাংলাদেশ সত্যিই ভয়ঙ্কর একটি দল।

অস্ট্রেলিয়া তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর থেকেই বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছায় এক মাস বেকার ছিলেন স্মিথসহ সকল ক্রিকেটার। দীর্ঘদিন থেকেই তাই খেলার মধ্যে নেই অজি ক্রিকেটাররা।

ফক্স স্পোর্টসে লেখা এক কলামে স্মিথ জানিয়েছেন খেলায় ফিরতে কতটা মরিয়া হয়ে আছেন অজিরা, ‘প্রায় দুই মাস হল আমি হাতে ব্যাট তুলিনি। আমার ক্ষেত্রে এমন হয় না বললেই চলে। এর আগে আমি কোনদিন এত বড় বিরতি নেইনি। আবারও বল পেটাতে আমি উদগ্রীব।’

স্মিথের প্রতীক্ষার প্রহর ফুরোচ্ছে বাংলাদেশ সফরেই। টেস্ট র‍্যাঙ্কিংয়ের নয়ে থাকলেও দিনকে দিন বাংলাদেশের উন্নতির যে ধারাবহিকতা, সেটি ভাবাচ্ছে অজি দলপতিকে, ‘বাংলাদেশ দারুণ উন্নতি করেছে, বিশেষ করে এই বছরগুলোতে।’

টাইগারদের উন্নতিটা যে হারে হারে টের পেয়েছে ইংল্যান্ড। গত অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্টই ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। যার একটি জেতে বাংলাদেশ। প্রথম টেস্টে ২২ রানে ম্যাচ হাতছাড়ার পর দ্বিতীয় ম্যাচে সেই ঐতিহাসিক জয়, ১০৮ রানের। সেই ম্যাচের ফলাফলটাও জানা আছে স্মিথের, ‘তারা ঘরের মাটিতে দারুণ খেলছে। গত বছর তো ইংল্যান্ডকেই হারিয়ে দিয়েছে।’

শেষ পর্যন্ত তাই সত্যি কথাটা লিখতে এক প্রকার বাধ্যই হয়েছেন অজি তারকা, ‘সব মিলিয়ে বাংলাদেশ সত্যিই ভয়ঙ্কর একটি দল!’

Previous Post

‘ষোড়শ সংশোধনী রায়ে কিছু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ রয়েছে

Next Post

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় ধরনের চুক্তি স্বাক্ষর

Next Post

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় ধরনের চুক্তি স্বাক্ষর

শফিউল এখন আরও আত্মবিশ্বাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT