চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট সিটি গড়তে আইসিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: আতিকুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব স্মার্ট সিটি তৈরিতে সর্বপ্রথম দরকার উদ্ভাবনী চিন্তাশক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। নাগরিক সেবায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার ছাড়া উন্নত সেবা দেয়া সম্ভব নয়।

আজ সকাল ১০ টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ ভবনে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) আয়োজিত “স্মার্ট সিটি ইনোভেটিভস-বাংলাদেশ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এ কথা বলেন।

মেয়র সকল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, তরুণ গবেষক ও শিক্ষার্থীদেরকে নাগরিক সেবায় ও স্মার্ট সিটি গঠনে আরো গবেষণা ও উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন মেয়র।

তিনি বলেন: উন্নত নাগরিক সেবা দিতে সিটি কর্পোরেশনের আয় বাড়াতে হবে। সেকেলে ব্যবস্থাপনা ও কাঠামোতে আমরা ডিএনসিসির আওতার সকল বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায় করতে পারছি না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে কর না বাড়িয়ে করের আওতা বাড়ানো যায় সে বিষয়ে প্রকৌশলীদের সহযোগিতা চান মেয়র।

এসময় তিনি বলেন, আমাদের গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সেবিষয়েও তিনি পরামর্শ চান এবং যানজট নিরসনে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় গুরুত্বারোপ করেন।

মেয়র আরো বলেন, টেলিমেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা, হাসপাতাল, জলাবদ্ধতা, সুপেয় পানি নিশ্চিতকরণ, চিত্তবিনোদন, সবুজায়ন ও বাগানসহ সকল ধরনের সেবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সহজীকরণ করা সম্ভব। মেয়র বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আগে ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে হবে।

এসময় তিনি উন্নত নাগরিক সেবা পাওয়ার জন্য নাগরিকদেরকে সুনাগরিক হওয়ার অনুরোধ করেন।  তিনি বলেন, আমরা আপনার এলাকা পরিষ্কার করে দিচ্ছি আপনারা অনুগ্রহ করে আর নোংরা করবেন না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস করুন।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিয়া সাহনাজ এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুর রহমান এবং ভারতের ড. রামকৃষ্ণ কাপ্পাগানতু। এছাড়া দেশী বিদেশী প্রখ্যাত গবেষক, শিক্ষক ও বুয়েটের শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

Tags: ডিএনসিসিস্মার্ট সিটি
Previous Post

বাংলাদেশে ইসলামী চরমপন্থা ছড়াচ্ছে ব্রিটেন

Next Post

ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন আটক

Next Post

ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন আটক

গ্রেটা থানবার্গ-পরিবেশবাদী-জলবায়ু পরিবর্তন

কে এই গ্রেটা থানবার্গ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT