চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে কঠোর শৃঙ্খলা নির্দেশনা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:19 অপরাহ্ন 15, নভেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন শনিবার। এ সম্মেলনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কঠোর শৃঙ্খলা নির্দেশনা দেয়া হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে মঞ্চ-প্যান্ডেলসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে ‘ভাই বন্দনায়’ মেতে উঠেছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যারা যার পছন্দের প্রার্থীদের নিয়ে পোস্টার, ফেস্টুন ও ব্যানার দিয়ে নিজেদের বলয়ের জানান দেয়া হচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের কোনো নেতার বা ব্যক্তির নামে স্লোগান দেয়া যাবে না। স্লোগান হবে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে। কোনো ব্যক্তির নামে স্লোগান না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না বলেও জানা গেছে।

এর আগে উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে ভাই বন্দনার কারণে দুই পক্ষে চেয়ার ছোঁড়াছুড়ি হয়। সেখানে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

শৃঙ্খলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম চ্যানেল আই অনলাইনকে বলেন: সোহরাওয়ার্দী উদ্যানে শুধু স্লোগান হবে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে। সম্মেলনেস্থলে কেউ বিশৃঙ্খলা করলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেসবাহউল হক সাচ্চু চ্যানলে আই অনলাইনকে বলেন: সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ব্যক্তির নামে স্লোগান দেয়া যাবে না। এ বিষয়ে নেতাকর্মীদের করা নির্দেশনা দেয়া হয়েছে। শুধু স্লোগান হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নামে।

১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। সাবেক এমপি হাজী মকবুল হোসেনকে আহ্বায়ক করে প্রথম কমিটি হয়। ২০০৩ সালের ২৭ জুলাই সংগঠনের প্রথম সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভাপতি ও পংকজ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের ২০০৯ সালের জাতীয় সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক হলে স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সহসভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে সভাপতি মনোনীত হন। ২০১২ সালের ১১ জুলাই সংগঠনের দ্বিতীয় সম্মেলনে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পংকজ দেবনাথ এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়া এবারের সম্মেলনে হচ্ছে। ক্যাসিনোকাণ্ডে নাম আসায় সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যহতি দেয়া হয়। সভাপতিকে অব্যাহতি দেয়ার একদিন পরই সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

Tags: আওয়ামী লীগ
Previous Post

রাকিটিচকে বার্সা থেকে ‘মুক্ত’ করতে চায় অ্যাটলেটিকো

Next Post

মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

Next Post

মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

ডোনাল্ড ট্রাম্প-অভিযোগ

শুনানির মাঝেই সাক্ষীকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক টুইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT