চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহনতি  মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 13, জুলাই 2021
in বাংলাদেশ
A A
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, মানুষের মাঝে সহায়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহনতি ও শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ সকালে মোহাম্মদপুর বছিলা ব্রীজ র‍্যাব অফিসের পাশে কর্মের সন্ধানে বসে থাকা কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী অসহায় দুই’শ মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ডাল,আলু, তেল,পেঁয়াজ, লবন, ও সেমাই বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় আমরা দিনমজুর ও শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ এলাকায় লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আহবান জানান।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার লকডাউন ঘোষণা করেছে। আর এই লকডাউনের শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মাইকিং, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও করোনা প্রতিরোধে বুথ সার্ভিস কার্যক্রম চালু রেখেছে। আজ থেকে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। করোনা রোগী ও লাশ বহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। করোনা রোগীর লাশ গোসল, জানাজা, দাফন ও সৎকার টিমগুলোকে সচল রাখা হয়েছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেক অসহায় পরিবার আছে যারা খাবারের কথা বলতে পারে না নীরবে খাদ্য সংকটে ভোগে! সকলে সকলের পাশের প্রতিবেশীর খোঁজ রাখবেন এবং কেউ যেন খাদ্য অভাবে কষ্ট না পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে! তাদের ঘরে খাবার পৌঁছে দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ম আব্দুর রাজ্জাক,কাজী মোয়াজ্জেম হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, আসাদুজ্জামান আসাদ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, আলী আজগর, সদস্য মোতালেব হোসেন অপু,আরেফিন,মার্সেলা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ, মোহাম্মদ পুর থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহিদুল হক বাবু, আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক খলিল হাওলাদার সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

Tags: খাদ্যসামগ্রী বিতরণস্বেচ্ছাসেবক লীগ
Previous Post

বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের রেজিস্ট্রেশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে

Next Post

সন্তান হত্যায় পিতার মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান হত্যায় পিতার মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন

টিসিবির পণ্য বিক্রির জন্য ভিড়, তেল ও খাদ্য সামগ্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবির পণ্য কিনতে ভিড় বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT