চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বীকৃতি নেই নারী কৃষকের, অাছে মজুরী বৈষম্য

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
1:24 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2015
in নারী
A A

পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে নারীকে বঞ্চিত হতে হচ্ছে। বিশ্ব জুড়ে নারী অধিকার রক্ষায় জাতীয় ও অান্তর্জাতিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশেষ করে বাংলাদেশে। এখানে প্রতিটি পেশায় ভিন্ন ভিন্ন কৌশলে ঠকানো হচ্ছে নারীদেরকে।

নারী-পুরুষের সমতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। কবির এ কথা শুধু কবিতাতেই নয়; দেশের অগ্রযাত্রায় আজ বাস্তব। কিন্তু অর্ধেক শ্রমের অংশীদার হলেও নারীরা পচ্ছেন না তাদের শ্রমের যথাযথ দাম। মজুরী পান পুরুষের অর্ধেক। নেই তাদের কাজের যথাযথ স্বীকৃতিও।

সম্প্রতি বিভিন্ন এলাকায় আলু চাষে নিয়োজিত নারী শ্রমিকদের খোঁজ নিয়ে জানা গেছে, একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা মজুরি পায়; সেখানে একজন নারী শ্রমিক পাচ্ছে সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকা। একই কাজ করে পুরুষরা তাদের চেয়ে দ্বিগুণ মজুরি পাচ্ছে।

নারীদের কম মজুরী দেওয়ার অজুহাতটাও অমানবিক।  এসব নারী শ্রমিক কেউ বিধবা, কেউবা স্বামী পরিত্যক্ত আবার কেউবা অধিক সন্তানের ভারে অসহায়। অভাবে তাড়নায় একরকম বাধ্য হয়েই অত্যন্ত কম দামে তাদের শ্রম বিক্রি করে চলছে। অার এ নিয়ে রাষ্ট্র ও সমাজেরও কোনো মাথা ব্যথা নেই, নেই কোনো দায়ও। এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে বরং বলতে চায়; আরও কম দামে নারীশ্রম পেলেও আপত্তি কোথায়।

এদেরই একজন রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন। তার সাথে কথা বলে জানা গেল, গরীব ঘরে জন্ম, ছোট বেলা থেকেই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে বড় হয়েছে। তখন থেকেই দেখে আসছি এমন; এটাকে নিয়ম বলেই মেনে নিয়েছি। আর আজ হঠাৎ করে বেশি দাম চাইলে কেউ কাজই দিবে না।

কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে তারা পৌঁছে যায় তাদের কর্মস্থলে। খাওয়ার সময় নেই, নেই বিশ্রাম। বেঁচে থাকার তাগিদে জীবনের সঙ্গে যুদ্ধ করছে নিরন্তর। নারী শ্রমিকের অধিকাংশই কৃষির বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করে। পাশাপাশি তাদের কেউ কেউ চাতাল মিলে ধান শুকানো, ভাপানো কিংবা চাল তৈরির কাজ করে থাকেন। আবার কেউ মাটি কাটে, ইট ভাঙে। এত পরিশ্রমের পরেও নারীরা কর্মক্ষেত্রে মজুরী বৈষম্যের শিকার হচ্ছেন।

কৃষকরা বলছে, নারী শ্রমিকরা পুরুষেরমত সব কাজ করতে পারে না বিধায় তাদের শ্রমের দাম কিছুটা কম।

নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, দীর্ঘ দিন ধরে নারীকে কৃষক হিসাবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হলেও প্রয়োজনীয় নীতি প্রণয়ন করে নাই। একই সঙ্গে নারীর কৃষক হিসাবে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের ব্যবস্থা করার বিষয়টিও আছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার বিষয়টিও আছে।

বিভিন্ন তথ্য মতে, ফসল উৎপাদনে নারীর সক্রিয় অবদান ২৭ ভাগ। অথচ কৃষি সম্পসারণ অধিদপ্তরে পুরুষ কৃষকের জন্য সুনির্দিষ্ট ‘ডাটাবেজ’ তৈরি থাকলেও নারী কৃষকের সেটা নেই। প্রতিদিন সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্তের আগ পর্যন্ত কাজ করে মাত্র ১ ঘণ্টা সময় পাচ্ছে দুপুরের খাবারের জন্য। এসব অধিকাংশ নারী শ্রমিকের কাজের জন্য কোনো সুষ্ঠ পরিবেশও নেই। রোদ ও বৃষ্টিতে বসার মতো কোনো জায়গাও নেই তাদের।

কৃষিকাজ ও অন্যান্য কাজে নিয়োজিত নারীদের দাবি, নারীকে শ্রম আইনে অর্ন্তভূক্ত করে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। গ্রামীণ জীবনযাত্রায় স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচার অভিযান এর ২০১২ সালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের মোট নারী শ্রম শক্তির পরিমাণ ১ কোটি ৬২ লাখ। এর মধ্যে ৭৭ শতাংশ গ্রামীণ নারী। যার ৬৮ শতাংশ কৃষি, পোলটি, বনায়ন ও মৎস্য খাতের সঙ্গে জড়িত।

বিশ্ব ব্যাংকের ২০০৮ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৃষি খাতে নিয়োজিত পুরুষ চেয়ে নারীর অবদান শতকরা ৬০ থেকে ৬৫ শতাংশ বেশি। এছাড়া কর্মক্ষম নারীর মধ্যে সবচেয়ে বেশি নিয়োজিত আছে কৃষিকাজে। বাংলাদেশ উন্নযন গবেষণা সংস্থার (বিআইডিএস) এক গবেষণা বলছে, গ্রামীণ ৪১শতাংশ নারী আলু চাষের সঙ্গে জড়িত। 

কৃষি কাজে নারীর অবদান থাকা সত্বেও তাদের কৃষক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এতে এক জন পুরুষ যেসব সুবিধা ভোগ করছে কৃষাণীরা তা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ মহিলা পরিষদের রংপুর জেলার সাধারণ সম্পাদক রুমানা জামান বলেন, স্থানীয়ভাবে যারা এই পেশায় আছে সেই সব নারীদের সচেতন করতে হবে। পাশাপাশি কৃষকদেরও সচেতন করতে হবে।

Tags: কৃষিনারীনারী কৃষকনারী শ্রমিক
Previous Post

আইএসের হাতে বৃটিশ-আমেরিকান অত্যাধুনিক অস্ত্র!

Next Post

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়ানামাইটস

Next Post

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়ানামাইটস

‘টাইম বর্ষসেরা’র সংক্ষিপ্ত তালিকায় বাগদাদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT