চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে চলে এলেন সাংবাদিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 18, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

এসময় তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করে বের হয়ে যান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিন বেলা ১১টা ২০ মিনিটে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে আসেন।

সংবাদ সম্মেলন শুরুর আগেই বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘গতকাল সোমবার রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় আমরা রাত সাড়ে ৯টা পর্যন্ত সচিবালয়ে ছিলাম। এ ব্যাপারে জানতে বারবার সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছি। তার সহকারীকে বলেছি। সচিবের দরজার সামনে গিয়ে চিৎকার করে বলেছি। তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। কোনো কথার জবাবও দেননি। এভাবে বারবার আমাদেরকে অপমানিত করেছেন। সুতরাং আমরা এই সংবাদ সম্মেলন বয়কট করছি।’

সেসময় শামীম আহমেদ বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা করার প্রতিবাদে আমরা এ সংবাদ সম্মেলন বয়কট করলাম।

এরপর কাজী জেবুন্নেছা বেগম ও মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের সংবাদ সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত প্রত্যাহার অনুরোধ জানান। তাদের অনুরোধে সাড়া না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন উপস্থিত সাংবাদিকরা।

Tags: রোজিনা ইসলামসংবাদ সম্মেলন বয়কট
Previous Post

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও নিপীড়নের ঘটনায় কানাডায় প্রতিবাদ সভা

Next Post

শান্তি-সম্প্রীতির বার্তা দিলেন মিস ইউনিভার্সের প্রতিযোগীরা

Next Post
প্রতিবাদী নারী ও শিশুদের ছবি, মিয়ানমার ও রোহিঙ্গা সংকটের প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি-সম্প্রীতির বার্তা দিলেন মিস ইউনিভার্সের প্রতিযোগীরা

সাংবাদিক রোজিনার প্রতিবাদে অংশগ্রহণকারীরা সাংবাদিকতা ও মানবাধিকার সমর্থনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ খেলার মাঠেও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT