চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার কারাগারে মির্জা ফখরুল

চকোর মালিথা by চকোর মালিথা
4:03 পূর্বাহ্ন 05, মে 2015
in রাজনীতি
A A

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ডের মতামত নিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি না করে বেলা ৩টার দিকে পুনরায় কাশিমপুরে নিয়ে গেছে কারা কর্তৃপক্ষ।

হাসপাতালে আনার পরেই বিএসএমএমইউ পরিচালক মির্জা ফখরুলের জন্য দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠন করেন। প্রফেসর ডাক্তার রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালেই মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের কেবিন ব্লকে ৬ সদস্যের মেডিকেল বোর্ড দীর্ঘ সময় ধরে তার সমস্যার কথা শোনেন।

চিকিৎসকেরা জানান, ফখরুল তাদেরকে মাথা ঘুরানো এবং কোমরে ব্যাথার কথা জানিয়েছেন। এ সমস্যাগুলো শোনার পর তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করে বোর্ড। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএসএমএমইউ’র পরিচালক। হাসপাতালে ভর্তির বিষয়ে তিনি বলেন, ‘যেসব পরীক্ষা-নিরীক্ষার তালিকা বোর্ড তাকে দিয়েছে সেগুলোর জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। মির্জা ফখরুল সুস্থ আছেন। যেসব পরীক্ষাগুলো করতে বলা হয়েছে সেসব বর্হিবিভাগ থেকেই করানো যায়’।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাশিমপুর কারাগারে অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকের পরামর্শে তাকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়।

Tags: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

পাশাপাশি কেবিনে মির্জা ফখরুল ও লতিফ সিদ্দিকী

Next Post

ডালাস হামলার দায় স্বীকার করলো আইএস

Next Post

ডালাস হামলার দায় স্বীকার করলো আইএস

হাতির সঙ্গে কেরির সেলফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT