চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য ও সৌন্দর্যে অ্যালোভেরার ব্যবহার

তামান্না তামিম by তামান্না তামিম
8:51 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2017
in লাইফস্টাইল
A A

ক্লিওপেট্রার রূপের রহস্য জানার আগ্রহ সবার। তবে রূপ সচেতন নারীর জন্য সবচেয়ে মজার ব্যাপারটি হলো, এর পেছনে রয়েছে ছোট এক সবুজ উদ্ভিদ। প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যবর্ধন করে বলে এর নাম কুমারী।

বাংলায় এটি পরিচিত ঘৃতকুমারী বা অ্যালোভেরা হিসেবে। আজকাল বাড়ির ছাদে বা বারান্দার কোণে অনেকেই অ্যালোভেরার গাছ লাগিয়ে থাকেন। ভেষজ এই উদ্ভিদের রয়েছে পুষ্টিগুণও। এতে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন এ, বি৬,বি২ ইত্যাদি।

অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়া ও অ্যালোমিনের মতো ঔষধি গুণ। এসব গুণ আমাদের শরীর, ত্বক ও চুলের জন্য অনেক উপকারী।

ত্বকের যত্নে অ্যালোভেরা:
অ্যালোভেরা ত্বকের সুস্থতা বাড়ানোর পাশাপাশি ত্বকের ক্ষত, ব্রণ, তীব্র পোড়া ভাবও কমাতে সাহায্য করে থাকে। অ্যালোভেরা জেল রোদে পোড়া ত্বকের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়। ত্বক বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরায় ভিটামিন সি, ই ও বেটা ক্যারোটিন থাকায় এটি বার্ধক্য রোধ করতে সাহায্য করে।

শুষ্ক ত্বকের জন্য:
শীতের সময়টা শেষ হওয়ার সাথে সাথে ত্বকের আর্দ্রতা কমতে থাকে। তাই শুষ্ক ত্বকে ব্যবহার করা যায় অ্যালোভেরা জেল। সরাসরি জেলটি মুখে না দিয়ে এক চামচ হলুদ, মধু, দুধ এবং গোলাপ জলের মিশ্রণের সঙ্গে মুখে লাগাতে পারেন ২০ মিনিট।

অ্যালোভেরার স্ক্রাব:
বাজারের কেনা স্ক্রাব ব্যবহার করার চেয়ে, বাড়িতে তৈরি স্ক্রাব ব্যবহার করুন। চালের গুঁড়োর সঙ্গে মেশাতে পারেন অ্যালোভেরা জেল।তারপর স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কারের পাশাপাশি হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল।ব্রণ নিরাময়ে:
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের ব্রণ নিরাময়ে সাহায্য করে। এমনকি নিয়মিত অ্যালোভেরার নির্যাস ব্যবহারে ব্রণের দাগ দূর হয়।

মেছতা দূর করতে:
অ্যালোভেরার নির্যাসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে আঙুলের ডগার মাধ্যমে আলতোভাবে ত্বকে খানিকক্ষণ ঘষতে পারেন। এতে মেছতা দাগ কমে আসবে।

ওজন হ্রাসে:
ওজন কমাতে অ্যালভেরা জুস বেশ কার্যকরী। ক্রনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে। অ্যালোভেরা জুসের অ্যাণ্টি-ইনফ্ল্যামেটরি উপাদান এই প্রদাহ রোধ করে ওজন হ্রাস করে থাকে। পুষ্টিবিদগণ এই সব কারণে ডায়েট লিস্টে অ্যালোভেরা জুস রাখার পরামর্শ দিয়ে থাকেন।

চুলের যত্নে:
অ্যালোভেরা মাথার ত্বকের পিএইচ অর্থাৎ অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণ করে। চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে। অ্যালোভেরায় এনজাইম বিদ্যমান যা চুলে পুষ্টি জোগায়, চুল লম্বা করে।

 

Tags: অ্যালোভেরা
Previous Post

গাইবান্ধার সাবেক এমপির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা

Next Post

পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের কাছে সোপর্দ করতে হবে

Next Post

পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের কাছে সোপর্দ করতে হবে

অস্ট্রেলিয়াতেও দুঃসময়ে সিদ্দিকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT